সাংবাদিক কামরুজ্জামান শিমুলকে হত্যার হুমকির প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন

Date:

বাগেরহাট প্রতিনিধি:
দৈনিক সংবাদ সারাবেলার বাগেরহাট প্রতিনিধি মোঃ কামরুজ্জামান শিমুলকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) বাগেরহাট জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বাগেরহাট জেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল ইমরানের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম রাজ, সাবেক সহসভাপতি মোল্লা আব্দুর রব, সিনিয়র সাংবাদিক মো: আরিফুল ইসলাম আকুঞ্জি, বিএমএসএস এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাগর, বিএমএসএস বাগেরহাট জেলা শাখার সহ-সভাপতি মোঃ মিজানুজ্জামান শেখ, মো: ইকরামুল হক রাজিব, যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত মন্ডল, বিএমএসএস চিতলমারী উপজেলা সভাপতি মোহাম্মদ তাওহিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক সোহেল সুলতান মানু, নির্বাহী সদস্য সাগর মন্ডল, সবুজ শিকদার, মোঃ মেহেদী হাসান, মো: রাকিবুল ইসলাম, মোঃ হুমায়ুন কবিরসহ বিএমএসএস বাগেরহাট জেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিক বৃন্দ। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সমাজের সত্য ঘটনা উপস্থাপন করে থাকে। সেই সত্য ঘটনাকে কেন্দ্র করে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে সাংবাদিক কামরুজ্জামানকে হত্যার হুমকি দেয় কথিত এক ছাত্রদল কর্মী। এক সপ্তাহ অতিক্রম হলেও প্রশাসন এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করেনি এমনকি ওই নেত্রীকে দলীয়ভাবেও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাই দ্রুত সময়ের মধ্যে যদি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে আগামীতে দেশব্যাপী কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়ার কথা বলেন বক্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...