সিরাজগঞ্জ জেলা যুবদল সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু আর নেই

Date:

মো. জুয়েল হোসেন, নিজস্ব প্রতিনিধি:- সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি ও রাজশাহী বিভাগীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মির্জা আব্দুল জব্বার (বাবু) মারা গেছেন। তার মৃত্যুতে জেলার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

রোববার (২৩ মার্চ) ভোর রাতে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মির্জা আব্দুল জব্বার বাবু সিরাজগঞ্জ পৌর শহরের হোসেনপুর মহল্লার বাসিন্দা। এছাড়াও তিনি সিরাজগঞ্জ জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ছিলেন।

স্বজনদের বরাত দিয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রায় দুই মাস আগে বাবু ভাইরাসজনিত একটি রোগে সিরাজগঞ্জ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৩ মার্চ) ভোর রাতে তার মৃত্যু হয়।

তার মৃত্যুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নাসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ শোক জানিয়েছেন। সেইসঙ্গে তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ এবং মির্জা বাবুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...