স্বাধীনতাবিরোধীর নামে হলের নামকরণ পরিবর্তনের দাবিতে ইবি ছাত্র ইউনিয়নের স্মারকলিপি প্রদান

Date:

মো: মিনহাজুর রহমান মাহিম, ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্বাধীনতাবিরোধী শাহ আজিজুর রহমান হলের নাম পরিবর্তন করে মাওলানা ভাসানীর নামে করার দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ইবি সংসদ। শনিবার (৮ মার্চ) দুপুরে সংগঠনটি উপাচার্যের বরাবর স্মারকলিপি প্রদান করে। উপাচার্যের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, শাহ আজিজুর রহমান একজন চিহ্নিত যুদ্ধাপরাধী ও স্বাধীনতাবিরোধী ছিলেন। তাঁর নামে আবাসিক হলের নামকরণ মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের হল ও ভবনের নাম পরিবর্তনের সময় জাতীয় নেতা মাওলানা ভাসানীর নাম অন্তর্ভুক্ত না করাকে দুঃখজনক বলে উল্লেখ করা হয়।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ইবি সংসদের সভাপতি মাহমুদুল হাসান বলেন, ‘শাহ আজিজুর রহমানের মতো একজন চিহ্নিত যুদ্ধাপরাধীর নামে আবাসিক হলের নামকরণ জাতির জন্য কলঙ্কজনক। তিনি ১৯৭১ সালে যুদ্ধকালীন পূর্ব পাকিস্তানের মন্ত্রিসভার সদস্য ছিলেন এবং ভাষা আন্দোলনের বিরুদ্ধেও অবস্থান নিয়েছিলেন। তাই অবিলম্বে হলের নাম পরিবর্তন করে মাওলানা ভাসানীর নামে নামকরণ করতে হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...