হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে সংবাদ সম্মেলন, পদযাত্রায় নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম

Date:

(হবিগঞ্জ প্রতিনিধি): বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠনের লক্ষ্যে’ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে হবিগঞ্জে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে শহরের স্কাই কিং রেস্টুরেন্টে এ সম্মেলনে বক্তব্য দেন জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল।

তিনি জানান, আগামী ২৪ জুলাই (বৃহস্পতিবার) বিকাল ৪টায় হবিগঞ্জে কেন্দ্রঘোষিত পদযাত্রা অনুষ্ঠিত হবে। এতে নেতৃত্ব দেবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সঙ্গে থাকবেন সদস্য সচিব আক্তার হোসেন, সংগঠক সারজিস আলম, নাহিদ উদ্দিন তারেকসহ কেন্দ্রীয় নেতারা।

বক্তব্যে আরো বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত এই কর্মসূচি একটি শপথ—গণতন্ত্র, ন্যায় ও পরিবর্তনের পথে সাহসী অঙ্গীকার। তরুণদের শক্তি ও জনগণের ঐক্যই ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার প্রধান উপাদান।

পদযাত্রাটি মাধবপুর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পয়েন্ট অতিক্রম করে চৌধুরী বাজার জামে মসজিদের সামনে পথসভায় শেষ হবে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...