হাম প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগ: শিশুদের মৌলিক অধিকার লঙ্ঘনের আশঙ্কা

Date:

রূপালীদেশ ডেস্ক:

দেশে চলমান হাম প্রাদুর্ভাবকে শিশুদের জন্য একটি গুরুতর জনস্বাস্থ্য সংকট হিসেবে উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)। সংস্থাটি বলেছে, প্রতিরোধযোগ্য হওয়া সত্ত্বেও এই রোগে শিশুদের ঝুঁকির মধ্যে থাকা তাদের স্বাস্থ্য ও জীবনের মৌলিক অধিকারের ওপর সরাসরি আঘাত।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ ২০২৬ থেকে এখন পর্যন্ত দেশে মোট ২৮,৩৩৪ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪,০৫৯ জনের হাম নিশ্চিত করা হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম রোগে ৩৯ জন এবং সন্দেহজনক হাম রোগে ১৯৪ জনের মৃত্যু হয়েছে, যা পরিস্থিতির ভয়াবহতা স্পষ্টভাবে তুলে ধরে।

এমজেএফ জানায়, ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকার আওতায় আনতে ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। তবে পরীক্ষার কিটের ঘাটতি এবং দীর্ঘদিন ধরে টিকা আমদানি বন্ধ থাকার বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। বিষয়টি ইতোমধ্যে জাতীয় পর্যায়েও স্বীকৃত হয়েছে। এসব সীমাবদ্ধতা কার্যকর প্রতিরোধ ব্যবস্থাকে বাধাগ্রস্ত করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি।

সংস্থাটি আরও উল্লেখ করে, হাম একটি প্রতিরোধযোগ্য রোগ হওয়া সত্ত্বেও শিশুদের এভাবে ঝুঁকিতে থাকা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এটি শিশুদের বেঁচে থাকা, স্বাস্থ্য ও সুরক্ষার মৌলিক অধিকারের লঙ্ঘন। তাই রাষ্ট্রকে দ্রুত প্রয়োজনীয় টিকা সরবরাহ, পরীক্ষা ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে এবং এই সংকট মোকাবিলায় কার্যকর ও জবাবদিহিমূলক পদক্ষেপ গ্রহণ জরুরি।

এমজেএফের মতে, শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। সময়মতো টিকাদান, পর্যাপ্ত স্বাস্থ্যসেবা এবং কার্যকর নজরদারি ব্যবস্থার অভাব এই প্রাদুর্ভাবকে আরও জটিল করে তুলছে।

সংস্থাটি সরকারের প্রতি কয়েকটি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে। এর মধ্যে রয়েছে— দ্রুত পর্যাপ্ত হাম-রুবেলা টিকা নিশ্চিত করা, দেশব্যাপী টিকাদান কর্মসূচি সম্প্রসারণ, প্রয়োজনীয় পরীক্ষা কিট সরবরাহ, আক্রান্ত শিশুদের জন্য সহজলভ্য ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করা এবং প্রাদুর্ভাব মোকাবিলায় স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা।

মানুষের জন্য ফাউন্ডেশন জানিয়েছে, শিশুদের জীবন ও স্বাস্থ্য সুরক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়া উচিত। এই সংকট মোকাবিলায় সরকারের পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম পরিচালনায় তারা প্রস্তুত রয়েছে এবং সকল শিশুর জন্য নিরাপদ ও সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...