২৪ ঘন্টার মধ্যে লাকি আক্তারকে গ্রেপ্তারের দাবি ইবি শিক্ষার্থীদের

Date:

মোঃ মিনহাজুর রহমান মাহিম, ইবি প্রতিনিধি:

২০১৩ সালের গণজাগরণ মঞ্চের সংগঠক লাকি আক্তার ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা অন্তর্বর্তীকালীন সরকারকে লাকি আক্তারকে গ্রেপ্তারের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাত পৌনে ২টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে শুরু হওয়া মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে পরিণত হয়।

এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন, ‘ওয়ান টু থ্রি ফোর, শাহবাগ নো মোর’, ‘ল তে লাকি, তুই হাসিনা’, ‘চব্বিশের বাংলায় শাহবাগের ঠাঁই নাই’, ‘লাকী ধর, বস্তায় ভর, নয়াদিল্লী পাচার কর’ ইত্যাদি।

সমাবেশে বক্তারা বলেন, ‘লাকি আক্তার ও তার দোসররা ২০১৩ সালে বিচারহীনতার সংস্কৃতি তৈরি করে স্বৈরাচারী সরকারকে শক্তিশালী করেছিল। তারা এখনো রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। পুলিশের ওপর হামলাকারীদের সঙ্গে লাকী আক্তারকেও অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।’

তারা আরও হুঁশিয়ারি দেন, যদি ২৪ ঘণ্টার মধ্যে লাকি আক্তারকে গ্রেপ্তার করা না হয়, তবে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...