বেশি দামে ডিম বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা

Date:

অনলাইন ডেস্ক // ডিম বেচাকেনার রশিদ (ভাউচার) যথাযথভাবে সংরক্ষণ না করা এবং সরকার নির্ধারিত মূল্যের বেশিতে ডিম বিক্রি করায় একটি আড়তকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) নগরের পাহাড়তলী এলাকার জান্নাত পোল্ট্রি নামের আড়তকে এ জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার  সংরক্ষণ অধিদপ্তর।

অধিদপ্তরের অভিযানে নেতৃত্ব দেন উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক রানা দেব নাথ ও মো. আনিছুর রহমান।

চট্টগ্রাম জেলা টাস্কফোর্স কর্ণফুলী কমপ্লেক্সের অভিযানে দোকানে মূল্য তালিকা না থাকা, সরকার নির্ধারিত মূল্যের বেশিতে পণ্য বিক্রি, বিক্রির রশিদ সংরক্ষণ না করাসহ মেয়াদোত্তীর্ণ পণ্য, অননুমোদিত পণ্য এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নোংরা পরিবেশে বিভিন্ন ধরনের খোলাপণ্য বিক্রির দায়ে চারটি প্রতিষ্ঠানে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

একই এলাকায় একটি মেডিসিন স্টোরে পণ্যের মোড়কবিধি লংঘন, নির্ধারিত মূল্যের বেশিতে ওষুধ বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ১০ হাজার টাকা জরিমানাসহ সতর্ক করা হয়েছে।

টাস্কফোর্সের অভিযানে অংশ নেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন ও মইনুল হাসান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রানা দেব নাথ, কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তা ও স্থানীয় ছাত্ররা। জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...

রবিউল ইসলাম নয়ন জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রবিউল ইসলাম...

জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণে ই-লার্নিং হবে নতুন দিগন্ত: এলজিইডি প্রধান প্রকৌশলী

রূপালীদেশ ডেস্ক: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় টেকসই ও সহনশীল...

হলুদের বীজের বদলে নগদ টাকা: মহম্মদপুরে কৃষি প্রণোদনায় অনিয়মের অভিযোগ

রূপালীদেশ ডেস্ক:মাগুরার মহম্মদপুর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উন্নত...