বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সাথে স্হানীয় জনগোষ্ঠীর দ্বন্দ্ব নিরসনে তৎপর সরকার

Date:

মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার: বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর সাথে স্হানীয় জনগোষ্ঠীর মধ্যকার দ্বন্দ্ব নিরসনে সরকার সব সময় তৎপর রয়েছে বলে জানিয়েছেন শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের অতিরিক্ত কমিশনার শামসুদ্দৌজা নয়ন।

তিনি জানান, রোহিঙ্গা শরনার্থী শিবির নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য পরিবেশন এবং গুজব সৃষ্টি নিয়ে সচেতন থাকতে হবে।

বুধবার (২৮ মে) সকালে শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক সাহায্য সংস্থা বিএমজেড এর পক্ষে জিআইজেড ও জাতীয় এনজিও এফআইভিডিবি আয়োজিত উখিয়া-টেকনাফ এলাকায় পিস মিডিয়েশন এবং প্রমোশনে জেলা পর্যায়ের স্টেকহোল্ডারদের অংশগ্রহণে এক কর্মশালায় উপরোক্ত কথা বলেন।

কর্মশালায় শামসুদ্দৌজা আরো বলেন, রোহিঙ্গা ও স্হানীয় বাসিন্দাদের দ্বন্দ্ব নিরসনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মিডিয়েশন এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি সঠিক তথ্য উপস্থাপন মানুষের সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে।

কর্মশালায় বলা হয় কক্সবাজারের হোস্ট কমিউনিটি এবং উখিয়া – টেকনাফে আশ্রিত রোহিঙ্গা সম্প্রদায়ের আর্থ সামাজিক উন্নয়ন ও সহায়তা এবং নিজেদের মধ্যে দ্বন্দ্ব নিরসনে একটি বিশেষ প্রকল্প বাস্তবায়ন করছেন জার্মান সরকারের আর্থিক সহায়তায় জিআইজেড এবং এফআইভিডিবি।

কর্মশালায় উল্লেখ করা হয় উখিয়া – টেকনাফে বসবাসরত রোহিঙ্গা সম্প্রদায় এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে শান্তি, শৃঙ্খলা রক্ষা এবং স্থানীয় ও রোহিঙ্গাদের মধ্যকার দ্বন্দ্ব নিরসনের লক্ষ্যে মিডিয়েটর ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে । এছাড়া মিডিয়েশন ব্যবস্থার কারণে স্থানীয় বাসিন্দারা দ্রুত সমস্যার সমাধান পাচ্ছেন।

সেক্ষেত্রে এই প্রকল্পের আওতায় দ্বন্দ্ব নিরসন ও সুষ্ঠু সমাধানের পরিবেশ সৃষ্টিতে ৩২০ জন মধ্যস্থতাকারী ( মিডিয়েটর) রাখা হয়েছে। এর মধ্যে ৫০ শতাংশ পুরুষ ও ৫০ শতাংশ মহিলা রয়েছে। এবং হোস্ট কমিউনিটির পক্ষ থেকে ৫০ শতাংশ ও রোহিঙ্গা জনগোষ্ঠীর ৫০ শতাংশ এই প্রকল্পের আওতায় কাজ করবেন।

উক্ত অনুষ্ঠানে ইউএনএইচসিআর, আইওএম সহ দেশি-বিদেশি বিভিন্ন এনজিও, আইএনজিও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং প্রকল্পের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে তারা মতামত ব্যক্ত করেন।

কর্মশালায় আরো বক্তব্য রাখেন সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার সাজ্জাতুন নেছা লিপি , সিনিয়র সহকারী সচিব ক্যাম্প ইনচার্জ খানজাদা শাহরিয়ার বিন মান্নান, সিনিয়র সহকারী সচিব এবং সহকারী ক্যাম্প ইনচার্জ মোস্তাক আহমেদ, সহকারী ক্যাম্প ইনচার্জ শফিকুল বারী, জিআইজেড এর হেড অব প্রোগ্রামস আলেকজান্ডার বেটজ, জাহিদ হাসান, মোবাশ্বেরুল ইসলাম, এফআইভিডিবি এক্সিকিউটিভ ডিরেক্টর বজলে মোস্তফা রাজি , হাসান আহমেদ চৌধুরী এবং মহিউদ্দিন সরদার প্রমুখ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...

রবিউল ইসলাম নয়ন জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রবিউল ইসলাম...

জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণে ই-লার্নিং হবে নতুন দিগন্ত: এলজিইডি প্রধান প্রকৌশলী

রূপালীদেশ ডেস্ক: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় টেকসই ও সহনশীল...

হলুদের বীজের বদলে নগদ টাকা: মহম্মদপুরে কৃষি প্রণোদনায় অনিয়মের অভিযোগ

রূপালীদেশ ডেস্ক:মাগুরার মহম্মদপুর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উন্নত...