শেরপুরে ট্রাকের ধাক্কায় অটোভ্যানসহ নিহত ২,আহত ১৬

Date:

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুর উপজেলার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় ২জন নিহত হয়েছে এবং কমপক্ষে ১৬ জন আহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে রনবীরবালা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন খামারকান্দি ইউনিয়নের ঝাঁজর গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে হারুন অর রশিদ (৪৮), ও হোসনাবাদ গ্রামের মৃত হাবিবুর রহমান প্রামানিক হানিফ উদ্দিন (৩৬)। আহতরা হলেন, সুন্দরী (৪৫), বাসন্তী (৫০), সুর্বতি (৪৫), চায়না (৪০), পবিত্র (৪৫), স্বরসতি (৫৫), সাগরিকা (৫০), সুনিল (৫০), মনন্তর (৪৮), পয়ত্রি (৫২), মো: আ: সাত্তার (৬০), বাশরি (৫০), ক্ষন্নষশি (৫০)। আহত সকলেই খামারকান্দি ইউনিয়নের ঝাঁজর এলাকার বাসিন্দা ।
স্থানীয় আমিনুল ইসলাম জানান, ট্রাকটি ধুনটের দিক থেকে আসছিল এ সময় রনবীরবালা বশীর পগলা মাজারের কাছে রাস্তার দাঁড়িয়ে থাকা হানিফ নামের একজনকে চাপা দিয়ে ২০০ গজ দুরে এসে আবার কাজের উদ্দেশ্যে যাওয়া যাত্রীবাহী একটি ভটভটিকে ধাক্কা দিয়ে ট্রাক ও ভটভটি উল্টে যায়। এতে পথচারী হানিফ ও ভটভটিতে থাকা হারুন অর রশিদ ঘটনাস্থলেই ঘটনাস্থলে নিহত হয়।
আহত হারান জানান, আমরা সকালে ঝাঁজর এলাকা থেকে ভটভটিতে ১৭ জন মহিলা ও ৫জন পুরুষ আলু তোলার কাজে কুসুম্বি যাচ্ছিলাম। এ সময় রনবীরবালা এলাকায় পৌছালে এ দুর্ঘটনাটি ঘটে।
এ বিষয়ে শেরপুর ফায়ার সার্ভিস ওয়্যার হাউজ ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...