মে মাসের শুরুতেই বৃষ্টির সম্ভাবনা, হতে পারে কালবৈশাখী

Date:

রূপালীদেশ রিপোর্ট: আগামী মে মাসের শুরুতেই সারা দেশে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, মে মাসের ২ তারিখ থেকে সারা দেশে বৃষ্টি হতে পারে। এই সময়ে হতে পারে বজ্রসহ বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ও।  আবাহাওয়াবিদ ওমর ফারুক শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মে মাসের শুরু থেকেই অর্থাৎ ২ তারিখ থেকে সারা দেশেই তাপমাত্রা কমতে শুরু করতে পারে। কোথাও কোথাও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমে গিয়ে সহনীয় পর্যায়ে আসতে পারে। সেই সঙ্গে মে মাসের শুরু থেকে সারা দেশে বৃষ্টি, বজ্রবৃষ্টি ও কালবৈশাখী ঝড় হতে পারে বলেও এই আবহাওয়াবিদ জানান। তিনি বলেন, এই সময়ে দেশের পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাত কম হতে পারে। বৃষ্টিপাত না হলেও ওইসব অঞ্চলের তাপমাত্রাও কিছুটা কমে যাবে। শুক্রবার ভোর ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যশোরে। আর সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়। এদিকে, চলমান তাপপ্রবাহ চলতি মাস জুড়েই থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এ সময় তাপমাত্রা আরও বৃদ্ধির শঙ্কা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...