৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৫ শুভ উদ্বোধন

Date:

ঝিনাইদহ,স্টাফ রিপোর্টার :ঝিনাইদহ জেলার সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৫ শুভ উদ্বোধন ঘোষণা করেন।
ঝিনাইদহ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ৩ দিনব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৫ এর প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন,ঝিনাইদহ জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব, মোহাম্মদ আব্দুল আউয়াল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব, এ,বি,এম,খালিদ হোসেন সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)
অনুষ্ঠানের উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব, রাজিয়া আক্তার চৌধুরী,
অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের(ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক সহ জেলা প্রশাসক অফিসের কর্মকর্তা, জেলা শিক্ষা অফিসের কর্মকর্তা সহ বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শুধীজন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব,মোঃ লুৎফুর রহমান,ঝিনাইদহ জেলা শিক্ষা অফিসার।
ঝিনাইদহ ৬টি উপজেলা কর্তৃক আয়োজিত প্রতিযোগিতা সমূহে উপজেলা পর্যায়ে যে সমস্ত বিদ্যালয় ও কলেজ বিজয়ী হয়েছিলেন, সেই সমস্ত বিদ্যালয় ও কলেজের সমন্বয়ে জেলা পর্যায়ে আয়োজন।
জেলা প্রশাসক, ঝিনাইদহ কর্তৃক আয়োজিত প্রতিযোগিতা সমূহে, উপজেলা পর্যায়ে বিজয়ীরা
দুপুর ২ টায় প্রকল্প উপস্থাপন শুরু করেন, জেলা প্রশাসক মহোদয় সহ উপস্থিত সকলেই প্রত্যেক স্টলের প্রকল্প উপস্থাপন গভীর মনোযোগ সহকারে দেখেন ও শোনেন এবং তাদেরকে উৎসাহিত করেন।
কুইজ প্রতিযোগিতা ১৯মে ২০২৫ খ্রি.(সকাল ১০টা)
বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা ২০মে ২০২৫ খ্রি. (সকাল১০টা) থেকে।
আয়োজনে :জেলা প্রশাসন, ঝিনাইদহ।
তত্ত্বাবধানে: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর।
পৃষ্ঠপোষকতায়: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...