ঢাবি উপাচার্যের সঙ্গে ইউনান বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের সাক্ষাৎ

Date:

রূপালীদেশ ডেস্ক:

চীনের ইউনান ইউনিভার্সিটির প্রেসিডেন্ট অধ্যাপক মা ওয়েনহুই ২২ এপ্রিল ২০২৬ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক ও গবেষণা সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সাক্ষাৎকালে ইউনান বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন ইন্টারন্যাশনাল কো-অপারেশন অ্যান্ড এক্সচেঞ্জ অফিসের পরিচালক ড. উ ইউন, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব হু জিয়ানফেং, সাইন্স অ্যান্ড টেকনোলজি ডিভিশনের উপ-পরিচালক অধ্যাপক ঝাং শিলাই, ইন্টারন্যাশনাল রিলেশনস ইনস্টিটিউটের ভাইস-ডিন ড. লুও ওয়েইওয়েই এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক ড. ইয়াং হুই।

অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবছার কামাল, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের পরিচালক অধ্যাপক ড. সৈয়দা রোযানা রশীদ এবং চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের প্রধান এম এম আফিকুর রহমান নাহিদ।

পরে অধ্যাপক মা ওয়েনহুইয়ের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধিদল উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের বার্ষিক বোর্ড সভায় অংশগ্রহণ করে। সভায় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউনান বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতা আরও জোরদার করে একাডেমিক ও গবেষণা ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন সম্ভব।

তিনি আরও উল্লেখ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট এখন শুধুমাত্র ভাষা শিক্ষার কেন্দ্র নয়; এটি বাংলাদেশ ও চীনের মধ্যে ভাষা শিক্ষা, সংস্কৃতি বিনিময় এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করছে।

বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং বৃত্তিমূলক শিক্ষা বিষয়ে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বৈত ডিগ্রি প্রোগ্রাম চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি যৌথ গবেষণা কার্যক্রম, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং অন্যান্য সহযোগিতামূলক উদ্যোগ আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বোর্ড সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় কনফুসিয়াস ইনস্টিটিউটের বার্ষিক প্রতিবেদন ও বাজেট পর্যালোচনা এবং অনুমোদন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...