টেকনাফের শাহপরীর দ্বীপে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমান ইয়াবা সহ আটক ০১

Date:

প্রেস বিজ্ঞপ্তি: ঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ তারিখ বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ডের একটি দল আজ ২৩ এপ্রিল ২০২৪ আনুমানিক ১২৪৫ ঘটিকায় কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন টেকনাফ নতুন রাস্তার উত্তর পাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন একটি ইজিবাইকের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ডের আভিযানিক দল কর্তৃক উক্ত ইজিবাইকটিকে থামিয়ে তল্লাশী করা হয়। তল্লাশীকালে উক্ত ইজিবাইকের পিছনে ঝুলিয়ে রাখা মাছ বহনকারী একটি ড্রামে তল্লাশী করতঃ অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৮০ হাজার পিস ইয়াবা দৃষ্টিগোচর হয়। পরবর্তীতে, উক্ত ইয়াবা ও ইজিবাইকসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা, ইজিবাইক ও আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...

রবিউল ইসলাম নয়ন জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রবিউল ইসলাম...

জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণে ই-লার্নিং হবে নতুন দিগন্ত: এলজিইডি প্রধান প্রকৌশলী

রূপালীদেশ ডেস্ক: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় টেকসই ও সহনশীল...

হলুদের বীজের বদলে নগদ টাকা: মহম্মদপুরে কৃষি প্রণোদনায় অনিয়মের অভিযোগ

রূপালীদেশ ডেস্ক:মাগুরার মহম্মদপুর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উন্নত...