মুখ খুলছে না সাজ্জাদ, বেপরোয়া তামান্নার খোঁজে পুলিশ

Date:

নিজস্ব প্রতিবেদক : গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন সন্ত্রাসী সাজ্জাদ হোসেন। তাকে কারাগার থেকে মুক্ত করতে তার স্ত্রী তামান্না শারমিন ফেসবুক লাইভে দম্ভ দেখিয়ে আলোচনায় আসেন। আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো এবং সন্ত্রাসী স্বামীকে আশ্রয়-প্রশ্রয় প্রদান ও সহযোগিতার অভিযোগে তামান্নাকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এরই মধ্যে তার অবস্থান নিশ্চিত করতে কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

৫৮ সেকেন্ডের ওই ভিডিওতে তিনি বলেন, ‘আমার জামাই গ্রেপ্তার হয়েছে, এটা নিয়ে বাড়াবাড়ির কিছু নেই। মামলা যখন আছে, তখন গ্রেপ্তার হবেই। কিন্তু যারা মনে করছেন, সে আর কোনো দিন বের হবে না, তাদের জন্য এক বালতি সমবেদনা। আমরা কাড়ি কাড়ি টাকা ঢেলে তাকে বের করে আনব, সে বীরের বেশে ফিরে আসবে।’

তিনি আরও বলেন, ‘যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের ছাড়া হবে না। এত দিন আমরা পলাতক ছিলাম, এখন পালিয়ে থাকার পালা তাদের। সাজ্জাদের সমর্থকরা দোয়া করবেন, যাতে ১০-১২ দিনের মধ্যে জামিন হয়ে যায়।’

১৫ মার্চ রাতে ঢাকায় শপিংমলে ঘোরাঘুরি করার সময় সাজ্জাদকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা পুলিশ। এ সময় সাজ্জাদের সঙ্গে স্ত্রী তামান্নাও ছিলেন। কিন্তু সাদা পোশাকের পুলিশের উপস্থিতি টের পেয়ে তামান্না সটকে পড়েন। সাজ্জাদকে গ্রেপ্তারের পরপরই লাইভ করে আলোচনায় আসেন তামান্না। দেখান টাকার গরম। পাশাপাশি দেন হুমকিও। যারা তার স্বামীকে গ্রেপ্তার করেছে এবং করতে সহযোগিতা করেছে তাদের দেখে নেবেন বলেও জানিয়েছেন এই লাইভে।

জানা যায়, ১২ ডিসেম্বর সাজ্জাদকে ধরতে গিয়ে তামান্নাকে গ্রেপ্তার করে নিয়ে আসে পুলিশ। পরে ৬ জানুয়ারি তিনি জামিনে বের হন।

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় তাদের বাড়ি। ছেলেদের মোটরসাইকেল চালানো ও কথাবার্তায় কঠোরতার জন্য তামান্না লেডি ডন পরিচিতি। সাজ্জাদকে বিয়ে করার পর দুজনই বেপরোয়া জীবনযাপন শুরু করেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর সাজ্জাদকে চান্দগাঁও থানার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হলে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর সিএমপির মুনসুরাবাদ ডিবি কার্যালয়ে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।

সিএমপির একাধিক কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ডিবি কার্যালয়ে থাকা সাজ্জাদকে সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করলেও কিছুতেই সে মুখ খুলছে না। সেখানে বায়েজিদ বোস্তামী থানা পুলিশও তাকে জিজ্ঞাসাবাদ করেছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ বলেন, সাজ্জাদকে জিজ্ঞাসাবাদে এখনো উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। তার স্ত্রীকেও গ্রেপ্তার করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...