ব্রাক্ষণবাড়িয়া ১২০ কেজি গাঁজাসহ আটক ০৩, পলাতক ০২

Date:

নিজস্ব প্রতিবেদক : ১৯ জানুয়ারি ২০২৫ রবিবার ভোর ০৪.৪৫ মিনিটে ব্রাক্ষণবাড়িয়ার কসবা পৌরসভা শাহাপুর এলাকায় অভিযান চালিয়ে ১২০ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী”কে আটক করে কসবা থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল কাদের।

তিনি জানান ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার এর নির্দেশক্রমে মাদক বিরোধী অভিযান পরিচালনা করার জন্য একটি চৌকস টিম গঠন করা হয়। উক্ত আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় লোক মাদক ক্রয় বিক্রয় করতে উদ্বুদ্ধ হয়। উক্ত সংবাদ পাওয়ার সাথে সাথেই এসআই মোহাম্মদ কামাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ কসবা থানার অন্তর্ভুক্ত কসবা পৌরসভাস্থ শাহাপুর বড় কবরস্থানের পূর্ব পাশে শাহপুর পূর্ব পাড়া জামে মসজিদের উত্তর পাশে পাকা রাস্তার উপর হতে ১২০ কেজি গাঁজাসহ ০৩ জনকে আটক করে। এসময় পুলিশের উপস্থিত টের পেয়ে ২ জন পালিয়ে যায়।

আটককৃতরা হলো ১। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কৃষ্ণনগর কোনাপাড়া এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে মো: রাজ মিয়া(২৭), ২। ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা পৌরসভার কালিকাপুর গুচ্ছগ্রাম এলাকার আলমগীর হোসেনের ছেলে সোহরাব মিয়া(২২), ৩। ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার খাড়পাড়া এলাকার মৃত দুলাল মিয়ার ছেলে মো: শফিকুল ইসলাম(২৯)। (পলাতক আসামী হলো) ৪।ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার জাজিসার এলাকার মৃত কামাল মিয়ার ছেলে মোঃ একরাম হোসেন জনি প্রকাশ বাবু (৩১) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার জাজিসার এলাকার মৃত কামাল মিয়ার ছেলে বাচ্চু মিয়ার ছেলে হানিফ মিয়া(৩০)

কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের জানান তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে, এ ধরনের অভিযান নৈমিত্তিক চলমান থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...