এবার চুয়েটের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যের কক্ষে তালা দিল

Date:

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: বাস চাপায় চুয়েটের দুই শিক্ষার্থী নিহতের ঘটনাকে কেন্দ্র করে আন্দোলনরত শিক্ষার্থীরা এবার চুয়েটের উপাচার্য ভবনে তালা দিয়েছে। এতে অবরুদ্ধ হয়ে পড়েন চুয়েট উপাচার্যসহ বেশ কয়েকজন শিক্ষক।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ৭টার দিকে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা উপাচার্য ভবনের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে। পরে সেখানে শুকনো কাঠের স্তুপে আগুন ধরিয়ে দিয়ে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে উপাচার্য ভবনে তালা তালা লাগিয়ে দেন তারা। এতে অবরুদ্ধ হয়ে পড়েন চুয়েট উপাচার্য ড. রফিকুল আলমসহ বেশ কয়েকজন শিক্ষক। উপচার্যের অনুরোধে ৩০ মিনিট পর শিক্ষার্থীরা তালা খুলে দিলে তিনিসহ বাকী শিক্ষকরা মুক্ত হন।

বিষয়টি নিশ্চিত করেন চুয়েট পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শেখ জাবেদ মিয়া। এদিকে গভীর রাতেও সড়কের অবরোধ কার্যক্রম অব্যাহত রেখেছেন তারা৷ এতে রাতে যাওয়ার অপেক্ষায় থাকা বেশ কিছু মালবাহী গাড়ি আটকে পড়ে। এছাড়া সাধারণ মানুষদেরও দিনভর দুর্ভোগ নিয়ে চলাচল করতে দেখা যায়।

মুবিন বিন সোলাইমান
রাঙ্গুনিয়া প্রতিনিধি
01690072788

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...