এতিমদের সাথে রাতের খাবার খেলেন যুবদল নেতা নয়ন

Date:

(মাগুরা প্রতিনিধি): মাগুরার শালিখার আড়পাড়া ইসলামিয়া ফজলুল উলুম কওমিয়া এতিমখানা মাদ্রাসার ৩ শতাধিক শিক্ষার্থীদের সাথে রাতের খাবার খেলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।
রোববার এশার নামাজ শেষে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে ও স্থানীয় দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে রাতের খাবার খান রবিউল ইসলাম নয়ন।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা মো: হাফিজুর রহমান বলেন, মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠিত হবার ৩৫ বছরে কোন দলের নেতাকর্মিকে কখনও এতিম শিক্ষার্থীদের কোন খোজ খবরই নেয়নি। এই প্রথম রবিউল ইসলাম নয়ন নিজ থেকেই প্রতিষ্ঠানের খোজ খবর নেন এবং এতিমদের সাথে একসাথে খাবার খেলেন। রবিউল ইসলাম নয়নের এমন কাজের ভূয়সী প্রশংসা করেন ও আবেগে আপ্লিত হয়ে তার জন্য দোয়া করেন। সেই সাথে বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য দোয়া করেন।
প্রতিষ্ঠানের জোবায়ের, জাকারিয়া, আলামিনসহ বেশ কয়েকজন এতিম ক্ষুদে শিক্ষার্থিরা একজন নেতার সাথে একত্রে হরেক রকমের খাবার খেতে পেরে আনন্দে আত্মহারা হয়ে রবিউল ইসলাম নয়নকে জড়িয়ে ধরে তাদের আনন্দ ও আবেগ প্রকাশ করেন।
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব মো: রবিউল ইসলাম নয়ন বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এতিমদের ভালো বাসেন তার সুস্থতার জন্য দোয়া প্রত্যাশা করেন দেশবাসীর নিকট । সেই সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা ও তারেক রহমানের জন্য দোয়া চান তিনি। এময় আরও উপস্থিত ছিলেন শালিখার বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...