ভোলার দৌলতখানে অস্ত্র ও গোলাবারুদসহ ২ জন কুখ্যাত ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড

Date:

গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, ভোলার দৌলতখান থানাধীন চরনিয়ামতপুর সংলগ্ন এলাকায় এক দল ডাকাত আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ ২০ এপ্রিল ২০২৬ তারিখ সোমবার মধ্যরাত ১২টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় হতে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড তাজা কার্তুজ, ১ রাউন্ড ফাঁকা কার্তুজ ও ২টি দেশীয় অস্ত্রসহ ২ জন কুখ্যাত ডাকাতকে আটক করা হয়।
আটককৃত ডাকাত মো: জসিম হাওলাদার (৪৫) ও মোহাম্মদ জসিম উদ্দিন (৫০) ভোলা জেলার দৌলতখান থানার বাসিন্দা।
জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ এবং আটককৃত ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...