আন্দোলনকারীদের ধাওয়ায় ক্যাম্পাস ছাড়লেন ইবি শিক্ষক

Date:

মোঃ মিনহাজুর রহমান মাহিম, ইবি প্রতিনিধি: জুলাই আন্দোলনের বিরোধিতা এবং রাজনৈতিক পক্ষপাতের অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের সভাপতি শহীদুল ইসলামকে ক্যাম্পাস ছাড়তে বাধ্য করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে বিভাগীয় সভাপতিদের একটি সভা চলছিল। এ সময় শিক্ষার্থীরা সভাস্থলের বাইরে অবস্থান নিয়ে ‘আওয়ামী দোসরদের বিরুদ্ধে’ স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে আওয়ামীপন্থী শিক্ষকরা সভাস্থল ত্যাগ করেন।

সভা শেষে শিক্ষক শহীদুল ইসলাম প্রশাসন ভবন থেকে বের হয়ে ভ্যানে করে বিভাগের দিকে রওনা হলে শিক্ষার্থীরা তাকে ধাওয়া দেন। পরে তিনি বিভাগীয় সভাপতির কক্ষে আশ্রয় নেন। কিন্তু শিক্ষার্থীরা তার কক্ষের বাইরে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রক্টরিয়াল বডির সহায়তায় একটি বিশ্ববিদ্যালয়ের গাড়িতে করে তাকে ক্যাম্পাসের বাইরে পাঠিয়ে দেওয়া হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, শহীদুল ইসলাম জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের বিরোধিতা করেছিলেন। তিনি শাপলা ফোরামের ব্যানারে আন্দোলনকে ‘নৈরাজ্য’ আখ্যা দিয়ে মিছিলে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন এবং এখনও সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের পক্ষে সক্রিয় প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

তবে, এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে শিক্ষক শহীদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ‘শিক্ষার্থীদের উত্তেজনার কারণে তাকে নিরাপত্তা দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়েছে। এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, পরবর্তীতে আলোচনা করা হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...