একত্রিত থেকে নির্বাচনের প্রস্তুতি নিন, নেতা কর্মীদের উদ্দেশ্যে বেগম খালেদা জিয়ার ভাগ্নে তুহিন

Date:

নীলফামারী প্রতিনিধি: আরিফুল ইসলাম আরিফ নীলফামারী। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে নীলফামারীতে বিজয় র‌্যালি করেছে জেলা বিএনপি।
বুধবার বিকেলে (৬আগস্ট) শহরের ডিসি অফিস চত্বর থেকে শুরু হয়ে র‌্যালিটি গাছবাড়ি গিয়ে শেষ হয়।
এতে নেতৃত্ব দেন নীলফামারী-০১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন ওয়ার্ড বিএনপি ছাড়াও অঙ্গ সহযোগী সংগঠন সমুহের হাজারো নেতা কর্মী র‌্যালিতে অংশ নেন।
এরআগে ডিসি অফিস চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুকের সভাপতিত্বে জেলা বিএনপির সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল, আহবায়ক কমিটির সদস্য আবু মোহাম্মদ সোয়েম ও মুক্তার হোসেন বক্তব্য দেন।
সমাবেশ পরিচালনা করেন নীলফামারী সদর উপজেলা যুবদলের আহবায়ক শামীম শাহ আলম তমু।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভাগ্নে শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, স্বৈরাচারের পতন হয়েছে। শেখ হাসিনা পালিয়েছে। ১৮বছরের যন্ত্রণা দুর হয়েছে। মানুষ স্বস্তির নিঃশাস ফেলেছে।
ছাত্র-জনতার আন্দোলনে সকল শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করে তুহিন বলেন, তাদের এই অবদান বিএনপি কখোনো ভুলবে না। আমরা তাদেরকে স্যালুট জানাই।
আগামী জাতীয় নির্বাচন নিয়ে সাবেক সাংসদ তুহিন বলেন, সবাই একত্রিত থাকেন। নির্বাচনের প্রস্তুতি নেন।
তরুণদের তারেক রহমানের শ্লোগান স্মরণ করিয়ে দিয়ে বলেন, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে হোক’ এটির প্রতিফলন ঘটাতে হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...