বগুড়া প্রতিনিধি: বগুড়া ধুনট গোপাল নগর ইউনিয়নের দেউরিয়া গ্রামের রাস্তার বেহাল দশা। বহু লোকের বসবাস, কিন্তু নেই কোন যোগাযোগ ব্যবস্থা। নাম মাত্র রাস্তা, কিন্তু যাতায়াত করার উপযোগী নয়। খুব কষ্টে আছে এলাকার মানুষ। অত্র এলাকায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আছে, কিন্তু রাস্তার অবস্থা খুব খারাপ হওয়ায় ছোট ছোট ছেলে মেয়েরা স্কুলে যেতে পারছে না। দেউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষিকা জানান, বড়ো মানুষ এ-ই রাস্তায় চলাচল করতে অনেকেই হাত পা ভাঙছে আর স্কুলের ছাত্র ছাত্রীতো অনেক ছোট। চলাচলের রাস্তার এমন বেহাল দশা হওয়ায়, ছাত্র ছাত্রী স্কুল থেকে ঝড়ে যাচ্ছে, শিক্ষা ব্যবস্থা থেকে বঞ্চিত হচ্ছে শত শত শিশু। তিনি আরও বলেন, কোন ব্যক্তি অসুস্থ্য হলে রাস্তার কারণে কোন গাড়ি আসতে চায় না,এখন অত্র এলাকার মানুষ চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত। গ্রাম বাসি বলেন, যাতায়াতের রাস্তা খারাপ হওয়ায় প্রাপ্ত বয়সের ছেলে মেয়েদের বিয়ে সাদি পর্যন্ত হচ্ছে না। গ্রাম বাসি বলেন,রাস্তাগুলোর দ্রুত সংস্কারে দাবিতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
ধুনট গোপাল নগর ইউনিয়নে দেউরিয়া গ্রামের রাস্তার বেহাল দশা
Date:





