ওমর ফারুক জিসাস সিলেট জেলা কমিটির ১নং সদস্য নির্বাচিত

Date:

কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভ্রাতৃপ্রতিম জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) (২১ শে ডিসেম্বর) ২৪ সদস্য বিশিষ্ট আংশিক  সিলেট জেলা কমিটির ১নং সদস্য নির্বাচিত হলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও মানবাধিকার ব্যক্তিত্ব মো.ওমর ফারুক। তিনি বিগত আওয়ামীলীগ সরকারের আমলে একজন নির্যাতিত নিষ্পেষিত আদর্শিক তৃনমুল পর্যায়ের নেতা। জেল জুলুম নির্যাতনের নিপীড়ন ভয় কে জয় করে জাতীয়তাবাদী রাজনৈতিক চেতনার  লড়াইয়ে নিবেদিত প্রাণ বলে পরিচিত কোম্পানীগঞ্জ উপজেলা শাখা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে ও দায়িত্ব পালন করেন।কোম্পানীগঞ্জ উপজেলা শাখার জিসাস এর বর্তমান সভাপতি হিসেবে দ্রুত সময়ে  তিনি উপজেলার ৬টি ইউনিয়নে কমিটি অনুমোদন দেন। এই সাফল্যের জন্য তাঁর রাজনৈতিক ক্যারিয়ার সমৃদ্ধির পথে।মূল্যায়ন মর্যাদায় তিনি জেলা কমিটির ১নং সদস্য নির্বাচিত হলেন।এজন্য ওমর ফারুক তাহার পক্ষ থেকে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছেন জিসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী  রোকেয়া সুলতানা  কেয়া চৌধুরী, সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন হেলাল ও কোম্পানীগঞ্জের সন্তান সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন রাজবির কে ধন্যবাদ জানান। ওমর ফারুক অনুভূতি ব্যক্ত করে বলেন জিসাস আমার প্রাণের সংগঠন, আমি আমৃত্যু জাতীয়তাবাদী রাজনৈতিক চিন্তা চেতনার আদর্শে জিয়ার সৈনিক। দলের কল্যাণে কাজ ও ত্যাগ স্বীকারে আমি সদা প্রস্তুত আছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...