কুমিল্লায় জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন

Date:

জুয়েল খন্দকার, নিজস্ব প্রতিবেদক:-  কুমিল্লায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। ১৩ মার্চ বৃহস্পতিবার সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ও জাতীয় পুষ্টিসেবা ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য দেন, কুমিল্লা সিভিল সার্জন ডা: আলী নূর মোহাম্মদ বশীর আহমেদ, ডেপুটি সিভিল সার্জন মোঃ সারওয়ার আলম, সিভিল সার্জন কার্যালয়ের ম্যাডিকেল অফিসার ডা: ফারিয়া তানজির আনজারি, কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি এনামুল হক ফারুক, আমাদের কুমিল্লার সম্পাদক শাহাজাদা এমরান।

কর্মশালায় ক্যাম্পেইনের সাথে জড়িত স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও কুমিল্লা জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। কর্মশালায় জানানো হয় আগামী ১৫ মার্চ শনিবার কুমিল্লা জেলায় মোট ০৯ লাখ ৬২ হাজার ৯শ ৪২ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ১ লক্ষ ১১ হাজার ৯৯১শ জন ও ১২-৫৯ মাস বয়সী শিশু ৮ লাখ ৫০ হাজার ৯৫১শ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...