মহম্মদপুরে প্রতিবন্ধীদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ ও ইমামদের সাথে মতবিনিময় সভা

Date:

মহম্মদপুর(মাগুরা) প্রতিনিধি:- মাগুরা মহম্মদপুরে শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ ও প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সাথে মতবিনিময় করেছেন বিশিষ্ট বিজ্ঞানী ও কৃষিবিদ গ্রুপ শিল্পপরিবার এর ব্যবস্থাপনা পরিচালক ড. আলী আফজাল ।

শুক্রবার সকালে আমিনুর রহমান কলেজে ঈদ সামগ্রী বিতরণ ও বিকাল ৩ ঘটিকায় উপজেলা মডেল মসজিদে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মহম্মদপুর প্রতিবন্ধী সমন্বয় সংস্থার আয়োজনে শুক্রবার সকাল ১০ ঘটিকায় আমিনুর রহমান কলেজ মাঠে ৩ শত প্রতিবন্ধী পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া বিকাল ৩ ঘটিকায় উপজেলা মডেল মসজিদ এর নিচ তলায় মসজিদ কেন্দ্রিক আদর্শ সমাজ গঠনে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের ভুমিকা শীর্ষক মতবিনিময় অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণপ্রাপ্ত জাতীয় ইমাম সমিতি মহম্মদপুর শাখার আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ গ্রুপ শিল্প পরিবার এর ব্যবস্থাপনা পরিচালক, কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল।

বিশেষ অতিথি হিসেবে ইসলামিক ফাউন্ডেশন মাগুরা জেলা শাখার মউশিক প্রকল্পের ফিল্ড অফিসার মোঃ আব্দুল হাই সিদ্দিকী, ইসলামিক ফাউন্ডেশন মহম্মদপুর উপজেলা শাখার মউশিক প্রকল্পের ফিল্ড সুপারভাইজার মোঃ লুৎফর রহমান, প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি আজিজুর রহমান টুটুল, সহ-সভাপতি মাহমুদুন নবী, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সহ-সাধারণ সম্পাদক রাসেল পারভেজ সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রশিক্ষণপ্রাপ্ত জাতীয় ইমাম সমিতি মহম্মদপুর শাখার সভাপতি মোঃ আজিজুর রহমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...