কুমিল্লায় পশুর বাজারে ক্রেতা সেজে উপজেলা প্রসানের অভিযান গ্রেফতার ৯ পশু জব্দ ৬৮

Date:

এ.এইচ.পারভেজ ( স্টাফ রিপোর্টার):  ০৯ এপ্রিল সকালে জেলার চৌদ্দগ্রামের মিরস্বান্নী বাজার পশুর হাট এলাকায় উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করেন।

দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে উক্ত পশুর হাটে খাসি/বকরি বিক্রয় করার পূর্বে উক্ত খাসি/বকরির পেটের মধ্যে পাইপ ঢুকিয়ে পানি ঢেলে ওজন বাড়ানো এবং পেট ফুলানো হয়। ইতোপূর্বে অনেকে খাসি/বকরি ক্রয় করে নিয়ে যাওয়ার সময় বা বাসায় যাওয়ার পর মারা যায়।
উক্ত অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার মো: জামাল হোসেন কয়েকদিন যাবত নিজস্ব ব্যবস্থাপনায় লোকজন নিয়োগ করে গোঁপন তথ্যের ভিত্তিতে আজ স্বয়ং নিজে ক্রেতা সেজে ঘটনা স্থলে উপস্থিত হয়ে খাসি/বকরির পেটের মধ্যে পাইপ ঢুকিয়ে পনি ঢালতে থাকা অবস্থায় হাতেনাতে ০৯ জনকে এবং বিভিন্ন রং এর ৬৮টি খাসি/বকরি আটক করা হয়।
উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গীয় আনসার বাহিনীর সদস্য ও কার্যালয়ের স্টাফ এবং থানা পুলিশের একটু চৌকস টিম এই মোবাইল কোর্টকে সহায়তা করেন। কোর্ট চলাকালে স্থানীয় জনগণ, বাজার কমিটি ও বাজারের বিভিন্ন শ্রেনী পেশার মানুষজন, মহাসড়কের বিভিন্ন গাড়ির ড্রাইভারগণ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মোবাইল কোর্ট আইন ২০০৯ অনুযায়ী হাতেনাতে ধৃত ০৯জন আসামির ০৪জনের প্রত্যেককে ০১মাসের কারাদন্ড এবং ০৫জনের প্রত্যেককে ০৭দিনের কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।
এছাড়াও আটককৃত ৬৮টি খাসি/বকরির মধ্যে একটির মুখ এবং মলদ্বার দিয়ে পানি বের হতে থাকা অবস্থায় তৎক্ষণাৎ ঘটনা স্থলে মারা যায়। যা নির্দোষ আবলা প্রাণির প্রতি মানুষের এক নিষ্ঠুরতম ও জঘন্যতম আচরণ। অবশিষ্ট ৬৭টি খাসি/বকরির স্বাস্থ্য ঝুঁকি থাকায় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তত্বাবধানে স্থানীয় ব্যক্তি পেয়ার আহম্মেদ এর নিজস্ব ব্যবস্থাপনায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা ও পালনের শর্তে আদালতের আদেশ অনুযায়ী জিম্মা দেয়া হয়।
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে উপজেলা প্রশাসনের এই অভিযান চলমান থাকবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...

রবিউল ইসলাম নয়ন জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রবিউল ইসলাম...

জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণে ই-লার্নিং হবে নতুন দিগন্ত: এলজিইডি প্রধান প্রকৌশলী

রূপালীদেশ ডেস্ক: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় টেকসই ও সহনশীল...

হলুদের বীজের বদলে নগদ টাকা: মহম্মদপুরে কৃষি প্রণোদনায় অনিয়মের অভিযোগ

রূপালীদেশ ডেস্ক:মাগুরার মহম্মদপুর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উন্নত...