মার্সেলে ১০ লক্ষ টাকা অফারে ফ্রিজ কিনে পুরষ্কার পাচ্ছেন ক্রেতারা

Date:

কুমিল্লা প্রতিনিধি : মার্সেল ডিজিটাল ক্যাম্পেইন অফার সিজন-২২–এর আওতায় ঢাকা ইলেকট্রনিকস সেবার হাট সেনবাগ ও হিমালয় ইলেকট্রনিকস এন্ড টেকনোলজি ব্যান্ড বাজারে ফ্রিজ কিনে পেয়েছেন ১ লাখ টাকা করে ২ জন ২ লক্ষ টাকার পুরষ্কার। তারা হলেন-নোয়াখালী জেলার সোনাইমুড়ী কামরুল হাসান, নোয়াখালী সেনাবাগের আমিরুল ইসলাম।

বুধবার (৯ এপ্রিল) দুপুরে কুমিল্লা ব্রাক লার্নিং সেন্টার অডিটরিয়ামে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান ক্রেতাদের হাতে পুরষ্কার তুলে দেন।

ঈদ উৎসবকে কেন্দ্র করে দেশব্যাপী চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২ এ ক্রেতাদের ১০ লক্ষ টাকা বিজয়ী হওয়ার সুযোগ দিচ্ছে মার্সেল। সিজন-২২ চলাকালীন দেশের যেকোনো মার্সেল প্লাজা, পরিবেশক শোরুম ও অনলাইন সেলস প্ল্যাটফর্ম থেকে ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন বা ফ্যান কিনে ১০ লক্ষ টাকা বিজয়ী হওয়ার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। এছাড়াও রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।

এদিকে একটি ফ্রিজ কিনে ১ লাখ টাকা পাওয়ায় মহাখুশি নোয়াখালীর কামরুল হাসান। তিনি জানান, জীবনে এই প্রথম পণ্য কিনে কোনো পুরস্কার পেলাম। তাও আবার ১ লাখ টাকা। মার্সেলকে। ধন্যবাদ। মার্সেল থেকে পাওয়া টাকা ব্যবসার কাজে লাগাবো।

চিত্রনায়ক আমিন খান বলেন, বিশ্বমানের ইলেকট্রনিক্স পণ্য গ্রাহকদের দ্বোরগোঁড়ায় পৌঁছে দেওয়ার মাধ্যমে গ্রাহক সেবা নি্শ্চিত করছে মার্সেল। প্রতিষ্ঠানটি শুধুমাত্র ব্যবসাই করছে না তারা মানুষের আর্থ-সামাজিক উন্নয়নেও ব্যাপক ভূমিকা রাখছে। মার্সেল সবসময় গ্রাহকদের সুবিধার দিকটি অগ্রাধিকার দেয়। এভাবেই তারা গ্রাহকের হৃদয়ে স্থান করে নিয়েছে। আমাদের সবার উচিৎ দেশি ব্র্যান্ড মার পণ্য কিনে দেশের অর্থনীতিকে আরো শক্তিশালী করা। এতে লাভ আমাদের দেশের মানুষেরই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...