Home প্রযুক্তি গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯০ শতাংশ

গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯০ শতাংশ

0

রূপালীদেশ ডেস্ক: গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন ৯০ শতাংশের বেশি আবেদনকারী। শনিবার বিকালে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক আনোয়ার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার বলেন, বিভিন্ন কারণে এ বছর গুচ্ছ ভর্তি পরীক্ষা একটি চ্যালেঞ্জ ছিল। সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে নির্ভুল প্রশ্নপত্রে সারা দেশের বিভিন্ন কেন্দ্রে গুচ্ছের এ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর খবর পাওয়া যায়নি বলে উল্লেখ করেন তিনি। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২টি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার মধ্যে সর্বোচ্চ ৯৪ দশমিক ২২ শতাংশ উপস্থিতির হার ছিল কিশোরগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ে। আর সর্বনিম্ন ৭৭ দশমিক ৬৪ শতাংশ উপস্থিতির হার ছিল রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে।

শনিবার বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর বিকাল সাড়ে ৩টা থেকে এক ঘণ্টার আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা হয়। গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটে এবার মোট পরীক্ষার্থী ৩ লাখ ৫ হাজার ৩৪৬ জন। বিজ্ঞান শাখার ‘এ’ ইউনিটে এবার আবেদন করেন ১ লাখ ৭০ হাজার ৫৯৯ জন পরীক্ষার্থী। ‘বি’ ইউনিটে এই সংখ্যা ৯৪ হাজার ৬৩১ জন এবং ‘সি’ ইউনিটে ৪০ হাজার ১১৬ জন। এবার চতুর্থবারের মতো তিনটি ইউনিটে জিএসটি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

আগামী ৩ মে মানবিক বিভাগের ‘বি’ ইউনিটের এবং ১০ মে বাণিজ্য বিভাগের ‘সি’ ইউনিটের পরীক্ষা সারা দেশে একযোগে দুপুর ১১টা থেকে ১২ টা পর‌্যন্ত অনুষ্ঠিত হবে। এবার ২৪টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ‘বি’ ইউনিটে ৯৪ হাজার ৬৩১ জন এবং ‘সি’ ইউনিটে ৪০ হাজার ১১৬ জন আবেদন করেছেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version