ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে বাংলাদেশ কোস্ট গার্ড

Date:

প্রেস বিজ্ঞপ্তি: ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে বাংলাদেশ কোস্ট গার্ড । বুধবার ২৯ মে ২০২৪ তারিখ বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড তার দায়িত্বপূর্ণ উপকূল ও চরাঞ্চলে প্রাকৃতিক দূর্যোগে অসহায় মানুষের সহায়তায় সব সময় পাশে থাকে। সাম্প্রতিক ঘূর্ণিঝড় রেমাল এর পূর্বাভাসের সাথে সাথেই বাংলাদেশ কোস্ট গার্ড সকল উপকূল এলাকায় সাধারণ জনগণ, মৎস্যজীবী ও জলযান সমূহকে সতর্ক করা, প্রচারণা ও লিফলেট বিতরণ, জেলেদের সমুদ্রের গমনে নিরুৎসাহিত করার পাশাপাশি সকলকে আশ্রয় কেন্দ্রে গমনের জন্য অনুপ্রাণিত করেছে।

গত ২৫ মে হতে কোস্টগার্ডের সকল স্টেশন ও আউটপোস্টগুলো উপকূলীয় এলাকার বিপদগ্রস্থ শিশু, বৃদ্ধ, মহিলাসহ শত শত পরিবারকে আশ্রয় ও খাবারের পাশাপাশি চিকিৎসা সেবা প্রদান করেছে।

তিনি আরও বলেন, ঘূর্ণিঝড় রেমাল শেষে উপকূলীয় ক্ষতিগ্রস্থ এলাকায় অসহায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষদের সহায়তায় পুনরায় ০৩ দিনব্যাপী বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এই কর্মসূচির আওতায় কোস্ট গার্ড ত্রাণ হিসাবে বিভিন্ন খাদ্য সামগ্রী ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করছে। পাশাপাশি বাংলাদেশ কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘ ক্ষতিগ্রস্থ ও সুবিধাবঞ্চিত নারী, শিশু ও বয়স্কদের মাঝে বস্ত্র সামগ্রী এবং ক্ষতিগ্রস্থদের বাড়ি নির্মাণের জন্য বিপুল পরিমাণ ঢেউটিন প্রদান করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...