রাঙ্গুনিয়ায় দুটি অজগর সাপ উদ্ধার

Date:

রাঙ্গুনিয়া চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় ১০ ও ১২ ফুট লম্বা দুটি অজগর সাপ উদ্ধার হয়েছে। মঙ্গলবার (২৮ মে) বিকাল ৪টার দিকে রাঙ্গুনিয়ার সীমান্তবতীর্ চন্দ্রঘোনা মিশন এলাকা ও উপজেলার পোমরা ইউনিয়নের শান্তিরহাট থেকে সাপ দুটি উদ্ধার করেন স্থানীয়রা। পরে এগুলো বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।

চন্দ্রঘোনা মিশন এলাকার বাসিন্দা শিমুল গুপ্ত জানান, মিশন এলাকার ভাগ্যলক্ষী চাকমার ঘরের ভেতর খাটের পাশে এটিকে দেখতে পান তারা। একটি ব্যাঙকে তাড়া করতে গিয়ে সম্ভবত এটি ঘরে ঢুকে পরেছে। পরে মো. রশীদ নামে এক ব্যক্তির সহায়তায় এটিকে উদ্ধার করে চন্দ্রঘোনা শেখ রাসেল পার্কের বনবিভাগের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে উপজেলা রেঞ্জ কর্মকর্তা মো. নাহিদ হাসান জানান, ‘পোমরা শান্তিরহাটের ভেতর পাহাড়ি এলাকা থেকে আনুমানিক ১০ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করে স্থানীয়রা। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে লোক পাঠিয়ে এটি উদ্ধার করে নিয়ে আসি। এটিসহ চন্দ্রঘোনা মিশন এলাকা থেকে উদ্ধার অজগর সাপ দুটিকে চিকিৎসা দিয়ে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...