চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আব্দুর রাজ্জাক আর নেই

Date:

আ.ন.ম. তাজওয়ার আলম: চট্টগ্রামের পাহাড়তলী থানার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ আব্দুর রাজ্জাক আজ সোমবার সকাল ৮টায় বার্ধক্যজনিত কারণে ফিরোজশাহ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

সাবেক টেক্সটাইল ইঞ্জিনিয়ার মরহুম আলহাজ্ব মোহাম্মদ আব্দুর রাজ্জাক দীর্ঘ কর্মময় জীবনে সিজেএমসিএল ও ভিক্টোরি জুট প্রোডাক্টসের প্রোডাকশন ম্যানেজার, শিপ ব্রেকিংয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। শিল্প ও বাণিজ্য অঙ্গনের পাশাপাশি ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক পরিমণ্ডলেও ছিলেন অত্যন্ত জনপ্রিয়, সুপরিচিত সম্মানিত ব্যক্তিত্ব। তিনি বহুমানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন।
এলাকার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তিনি স্ত্রী, পাঁচ পুত্র, দুই কন্যা, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর সন্তানদের মধ্যে রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রাণালয়ের চলচিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এবং বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের (বিসিটিআই) প্রধান নির্বাহী আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন, বিশিষ্ট আলেমে দ্বীন, কানাডিয়ান কাউন্সিল অফ ইমামস এর সেক্রেটারি জেনারেল এবং বিশিষ্ট মনোবিদ শায়েখ আবু নোমান তারেক, ইসলামীক এইড বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এটিএম আব্দুল গফুর নাছির এবং দৈনিক আমাদের বাংলার উপসম্পাদক ইঞ্জিনিয়ার আবু ফাতাহ মোহাম্মদ কুতুবউদ্দিন নাজিম, চট্টগ্রাম ইন্টান্যাশনাল মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের রেজিস্ট্রার ডাক্তার এ কিউ এম মুজাহিদুল ইসলাম প্রমুখ।

মরহুমের নামাজে জানাজা আজ সোমবার বাদ মাগরিব পশ্চিম ফিরোজশাহ্ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় সকল আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের জানাজায় শরিক হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

মরহুমের ইন্তেকালে চট্টগ্রামের রাজনৈতিক, ধর্মীয় ও ব্যবসায়িক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন—এই প্রার্থনা সকলের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...