Home প্রযুক্তি জুড়ীতে পুুকুরে ডুবে শিশুর মৃত্যু

জুড়ীতে পুুকুরে ডুবে শিশুর মৃত্যু

0

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার :

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পুকুরে ডুবে তাহমিনা জান্নাত নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে। নিহত তাহমিনা উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ সাগরনাল গ্রামের ব্যবসায়ী মইজন আহমদের মেয়ে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে তাহমিনা বাড়ির ওঠানে খেলা করছিলো। খেলার একপর্যায়ে সে অসাবধনতাবশত বাড়ির পুকুরে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন পুকুর থেকে তাকে উদ্ধার করে উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version