Home প্রযুক্তি ঢাবি-এ পান্ডুলিপি বিষয়ক কর্মশালা শুরু

ঢাবি-এ পান্ডুলিপি বিষয়ক কর্মশালা শুরু

0

প্রেস বিজ্ঞপ্তি: ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের উদ্যোগে পান্ডুলিপি বিষয়ক ৩-দিনব্যাপী এক কর্মশালা ও সেমিনার আজ ০৮ মে ২০২৪ বুধবার শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল গ্রন্থাগারের ই-জোনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালা ও সেমিনারের উদ্বোধন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক অধ্যাপক ড. মো. নাসিরউদ্দিন মুন্সী’র সভাপতিত্বে এতে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেমিনারে ‘ফারসি পাণ্ডুলিপির পরম্পরা ও বাংলাদেশ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. মো. মুমিত আল রশিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপ-গ্রন্থাগারিক (রিসার্চ) শাহীন সুলতানা।
উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল পান্ডুলিপি সংরক্ষণের উপর গুরুত্বারোপ করে বলেন, সভ্যতা, সংস্কৃতি ও ইতিহাস জানার ক্ষেত্রে পান্ডুলিপি জ্ঞানের আধার হিসেবে বিবেচিত হয়। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত প্রায় ৩৫ হাজার পাণ্ডুলিপি নিয়ে অধিকতর গবেষণা হলে প্রাচীন জ্ঞান, বিজ্ঞান, শিক্ষা, অর্থনীতি, ঐতিহ্য, সংস্কৃতিসহ বিভিন্ন বিষয় সম্পর্কে জানা যাবে। পাণ্ডুলিপি সংগ্রহ, যথাযথভাবে সংরক্ষণ, ব্যবহার ও এ বিষয়ে আরও গবেষণা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রযুক্তিগত সুবিধাসহ অন্যান্য সুবিধা আরও বৃদ্ধি করা হবে বলে তিনি উল্লেখ করেন। এই কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের পান্ডুলিপি বিষয়ক জ্ঞান ও দক্ষতা আরও বাড়বে বলে তিনি আশাপ্রকাশ করেন।
উল্লেখ্য, এই কর্মশালায় ঢাকা বিশ^বিদ্যালয়ের ৭টি বিভাগের ৫০জন শিক্ষার্থী অংশগ্রহন করছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version