ঢাবি সেন্টার ফর চায়না স্টাডিজে প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ

Date:

রূপালীদেশ ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর চায়না স্টাডিজের উদ্যোগে ‘বাংলা ভাষা ও সংস্কৃতি, বাংলাদেশের ইতিহাস ও আন্তর্জাতিক সম্পর্ক’ বিষয়ে ৩ মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) সেন্টারের কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে চীনের দুই শিক্ষার্থীর হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

এই বিশেষ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হলেন— হুয়াং মিংগাইন (Huang Mingyang) এবং জিয়ং জিতিং (Xiong Ziting)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী তাঁদের হাতে সনদপত্র প্রদান করেন।

সেন্টার ফর চায়না স্টাডিজের এক্সিকিউটিভ ডেপুটি ডিরেক্টর ড. লি হোমেইর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ড. লিউ ইউয়িন। এছাড়া কোর্সের প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সিকদার মনোয়ার মুর্শেদ, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. এম এ কাউসার এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক মো. ওবায়দুল হক। অনুষ্ঠানে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা স্বাগত বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বাংলা ভাষা, সংস্কৃতি, বাংলাদেশের ইতিহাস ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে সফলভাবে কোর্স সম্পন্ন করায় চীনা শিক্ষার্থীরা প্রশংসার দাবিদার। তিনি চীনকে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু রাষ্ট্র হিসেবে উল্লেখ করে বলেন, বিভিন্ন উন্নয়ন প্রকল্পে চীনের সহযোগিতা অব্যাহত রয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, এই কোর্স থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিক্ষার্থীরা ভবিষ্যতে বাংলাদেশ ও চীনের মধ্যে কূটনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...

রবিউল ইসলাম নয়ন জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রবিউল ইসলাম...

জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণে ই-লার্নিং হবে নতুন দিগন্ত: এলজিইডি প্রধান প্রকৌশলী

রূপালীদেশ ডেস্ক: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় টেকসই ও সহনশীল...

হলুদের বীজের বদলে নগদ টাকা: মহম্মদপুরে কৃষি প্রণোদনায় অনিয়মের অভিযোগ

রূপালীদেশ ডেস্ক:মাগুরার মহম্মদপুর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উন্নত...