দুর্বৃত্তের বিষে মরে ভেসে ওঠলো দুই পুকুরের মাছ

Date:

সিম্মী আহাম্মেদ, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জের তাড়াইলে দুর্বৃত্তদের দেওয়া বিষে এমদাদুল হক নামে এক মাছচাষীর ২টি পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে। রবিবার (২৮ এপ্রিল) দিবাগত রাতের কোন এক সময় উপজেলার রাউতি ইউনিয়নের কারংকা গ্রামে পুকুরে বিষ দেওয়ার এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মাছচাষী এমদাদুল হক তাড়াইল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। এমদাদুল হক ধলা বহুমূখী আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক এবং কারংকা গ্রামের মৃত মো. আ. কদ্দুছের ছেলে।
অভিযোগ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, এমদাদুল হকের মাছচাষের দুটি পুকুরে রবিবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে দুর্বৃত্তরা বিষ ঢেলে দেয়। সোমবার (২৯ এপ্রিল) ভোরে এমদাদুল হক পুকুরে গিয়ে দেখেন, পাশাপাশি তার দুইটি পুকুরের পাবদা, পাঙ্গাস, রুই, কাতলমাছসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠেছে। পরে পুকুরপাড়ের চারদিক খুঁজাখুঁজির পর পুকুরে বিষ প্রয়োগ করার আলামত দেখতে পান তিনি। এ ঘটনায় তাড়াইল থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এমদাদুল হক জানান, এ দুটি পুকুরের মাছ বড় হওয়ায় তিনি বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি বলেন, পুকুরে বিষ দেওয়ায় মাছ মরে গিয়ে আমার ১৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। যারা এ অপকর্ম করেছে, আমি তাদের বিচার চাই।
এ ব্যাপারে তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মনসুর আলী আরিফ বলেন, এ ঘটনায় পুকুর মালিক এমদাদুল হক থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...