Home প্রযুক্তি নড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

নড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

0
নড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

নড়াইল প্রতিনিধি: নড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে সিভিল সার্জন অফিসের সভাকক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগমের সভাপতিত্বে বক্তব্য তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আরাফাত হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের অতিরিক্ত উপ-পরিচালক মোঃ জাহিদুর রহমান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মৌসুমী মজুমদার, নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আরী, সিভিল সার্জন অফিসের মেডিকেল কর্মকর্তা ডাঃ শুভাশীষ বিশ্বাস সহ অনেকে। এসময় সরকারি কর্মকর্তা, স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, শিক্ষক,সাংবাদিক, ডাক্তার, নার্স উপস্থিত ছিলেন।
পুষ্টি সপ্তাহের কর্মসূচির মধ্যে রয়েছে পুষ্টি বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা, সুস্বাস্থ্য সম্মত খাবার পরিবেশন, বৃদ্ধা আশ্রমে সভা, উঠান বৈঠকসহ বিভিন্ন কর্মকসুচি।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version