পবিপ্রবি’র শিক্ষার্থী পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু চিকিৎসকের গাফিলতির অভিযোগ

Date:

পটুয়াখালী জেলা প্রতিনিধি : বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী হুসাইন মোহাম্মদ আশিক এর পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার  (১৪ এপ্রিল) দুপুর ৩ টার দিকে  বিশ্ববিদ্যালয় সংলগ্ন  দুমকি সরকারি জনতা কলেজ মাঠে ফুটবল খেলায় অংশগ্রহণের শেষে সহপাঠীদের সাথে কলেজ পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যান। পরে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থা  দুমকী উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়। কর্তব্যরত  চিকিৎসক পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় শিক্ষার্থীর মৃত্যু হয়। তবে শিক্ষার্থীদের অভিযোগ’ হাসপাতালে নিয়ে আসলেও জরুরি বিভাগ ও আইসিইউতে কোন ডাক্তার ছিল না। ৪০ মিনিট পরে চিকিৎসা শুরু হলেও সন্ধ্যার কিছু আগে আসিফ কে মৃত ঘোষণা করা হয়েছে।
মরদেহ ক্যাম্পাসে নিয়ে আসলে শোকের ছায়া নেমে এসেছে। রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে জানাজা শেষে হুসাইন মোহাম্মদ আশিক এর গ্রামের বাড়ি কুড়িগ্রামের রাজারহাট নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। হুসাইন মোহাম্মদ আশিক কুড়িগ্রাম জেলাধীন রাজারহাট উপজেলার তালুক সুবল গ্রামের  নুর আলম সরদার ও বিলকিস আক্তার বেগমের সন্তান।

হুসাইন মোহাম্মদ আশিক এর বন্ধু  ২০২৩-২৪ সেশনের সাকিব বলেন,” সময় মত চিকিৎসা পেলে
আমার বন্ধুর এই মর্মান্তিক মৃত্যু হতো না। চিকিৎসকের গাফিলতির জন্যই এই মৃত্যু  ”
প্রক্টর প্রফেসর মো. আবুল বাশার খান মৃত্যুর সংবাদ নিশ্চিত করে বলেন, ” ঘটনাটি অবহিত হওয়ার পর দ্রুত চিকিৎসার ব্যবস্থা করি ও পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে আসি। ঘটনাটি মর্মান্তিক, যদি কারো গাফিলতি থাকে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। “

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...