বির্জাখাল খনন নিয়ে চসিক মেয়রের সাথে নগর জামায়াতের মতবিনিময়

Date:

ইসমাইল চৌধুরী, চট্টগ্রাম জেলা প্রতিনিধি:-  চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা দূরীকরণের লক্ষ্যে বির্জাখাল খনন ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সংসদীয় দলের সাবেক হুইপ চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ১টায় সিটি কর্পোরেশনের মেয়র কার্যালয়ে এ মতবিনিময় করেন তারা।

এ সময় চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক, সাবেক কাউন্সিলর ও চট্টগ্রাম-১০ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, সিডিএ বোর্ড সদস্য ইঞ্জিনিয়ার মানজারে খোরশেদ, ইঞ্জিনিয়ার মোমিনুল হক, ইঞ্জিনিয়ার জয়নুল আবেদিন, ইঞ্জিনিয়ার টিপু প্রমুখ।

সিটি কর্পোরেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চসিকের সচিব আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা কমান্ডার ইফতেখার উদ্দীন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান ও নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম চৌধুরী।

এ সময় নগর জামায়াতের আমীর আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, ইতোমধ্যে জামায়াতের নেতৃবৃন্দ বির্জাখাল পরিদর্শন করেন। টেকনিক্যাল টিম খাল খনন ও পরিচ্ছন্নতার ব্যাপারে সম্ভাব্যতা যাচাই করেন।

সভায় খাল খননে এক্সেভেটর, কাঁদা অপসারণের জন্য ড্রাম ট্রাক, ভ্যানসহ অন্যান্য লজিস্টিক সাপোর্ট নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আলোচ্য খালের ডাউন স্ট্রিম খাল চাক্তাই ডাইভারশান খালে স্থাপিত বাঁধ অপসারণে সময় নির্ধারণ নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও খালের বিএস এলাইনমেন্ট চিহ্নিত করণ ও ডিজাইন এলাইনমেন্ট প্রস্তুত, খাল সংলগ্ন রাস্তার অবৈধ স্থাপনা অপসারণ ও বৈধ স্থাপনা সাময়িক অপসারণে প্রশাসনিক সহায়তা নিশ্চিতকরণ। খনন ও পরিষ্কারের পর যাতে পূর্বের অবস্থায় না যেতে পারে সে বিষয়ে তদারকি নিশ্চিত করার জন্য মেয়রের সহযোগিতা এবং জলাবদ্ধতা নিরসন প্রকল্পে নিয়োজিত প্রতিষ্ঠানের সহায়তা চান জামায়াতের আমির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...