Home প্রযুক্তি পেনশন ব্যবস্থায় যুক্ত হলে শেষ বয়সে দুশ্চিন্তা থাকবে না: কৃষিমন্ত্রী

পেনশন ব্যবস্থায় যুক্ত হলে শেষ বয়সে দুশ্চিন্তা থাকবে না: কৃষিমন্ত্রী

0

নিজস্ব প্রতিবেদক: কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ বলেছেন, সকল মানুষের কল্যাণের জন্য সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই পেনশন ব্যবস্থায় কেউ যুক্ত হলে মৃত্যুর আগ পর্যন্ত তাকে ুশ্চিন্তায় থাকতে হবে না। সোমবার মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা ও পেনশন মেলায় তিনি এসব কথা বলেন।  কৃষিমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তারা অবসরে গেলে পেনশন পান, বেসরকারি প্রতিষ্ঠানে যারা কর্মরত এবং েেশর অন্যান্য মানুষ পেনশনের সুবিধা পান না। অনেকক্ষেত্রে দেখা যায়, পরিবারের সদস্যরা বয়স্কদের ঠিকমতো দেখভাল করেন না, অনেকসময় বৃদ্ধাশ্রমে বয়স্কদের রেখে আসেন। শেষ বয়সে অনেকেই ওষুধও কিনতে পারেন না। এক্ষেত্রে পেনশন স্কিম খুবই গুরুত্বপূর্ণ। পেনশনে যুক্ত হলে শেষ বয়সে টেনশনে থাকতে হবে না। ছেলে-মেয়ে খেছে না বলেও অভিযোগ করতে হবে না। জেলা প্রশাসক উর্মি বিনতে সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংস সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান ও পুলিশ সুপার মনজুর রহমান অনুষ্ঠানে বক্তব্য দেন।  অনুষ্ঠানে জেলার সাতটি উপজেলার ৬৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বারসহ  বিভিন্ন শ্রেণি-পেশার পাঁচ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।  এ সময় উপস্থিত সবাইকে একটি করে গাছের চারা উপহার দেওয়া হয়।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version