প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে কুমিল্লায় বিদ্যুৎ অফিসে গ্রাহকদের অবস্থান কর্মসূচী

Date:

কুমিল্লা জেলা প্রতিনিধি:- প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে কুমিল্লায় বিদ্যুতের প্রি-পেইড মিটার অফিসে অবস্থান কর্মসূচি পালন করেছে গ্রাহকেরা। কর্মসূচি শেষে প্রধান প্রকৌশলীর নিকট গণস্বাক্ষর ও স্মারকলিপি দেন তাঁরা। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে ভুক্তভোগী নারী- পুরুষরা পিডিবি অফিসের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন। প্রি-পেইড মিটার খুলে নিয়ে আগের অ্যানালগ মিটার প্রতিস্থাপনের দাবি জানিয়েছেন গ্রাহকেরা।

গ্রাহকদের পক্ষে অবস্থান বক্তব্য রাখেন ছাত্রনেতা ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সহসাংগঠনিক সম্পাদক মোঃ মোতালেব হোসেন। তিনি বলেন, প্রি- পেইড মিটারের কারণে মানুষ আর্থিক এবং মানসিক ক্ষতির মুখে পড়ছে। দিন দিন সাধারণ মানুষের মাঝে ক্ষোভ বাড়ছে। প্রি-পেইড মিটারে গ্রাহকের ভোগান্তি ছাড়া কিছু নেই। পিডিবি কর্তৃপক্ষ বৈদ্যুতিক মিটারের পরিবর্তে প্রি-পেইড মিটারে লাগিয়ে তাঁদের সঙ্গে প্রতারণা করেছে।

তাই এই মিটার তাঁরা চান না। প্রি-পেইড মিটার বাতিল করা না হলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে জানায় ভুক্তভোগীরা। এ সময় পিডিবির স্থানীয় গ্রাহকদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ টিটু, আনোয়ার, মোস্তফা কামাল, আমিনুল ইসলাম, আব্দুল করিম, জাহাঙ্গীর আলম, মোঃ নাজমুল হাসান প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...