হারুনসহ পরিবারের ১২ সদস্যকে দুদকে তলব

Date:

অনলাইন ডেস্ক // অবৈধভাবে হাজার কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ, তার স্ত্রী, শ্বশুরসহ ১২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুদক থেকে তাদের ঠিকানায় তলবি নোটিশ পাঠানো হয়েছে।

দুদকের পাঠানো তলবি নোটিশে আগামী ৩১ অক্টোবর হারুন অর রশীদ, তার স্ত্রী শিরিন আক্তার, মা জহুরা খাতুন এবং ভাই এ বি এম শাহরিয়ারকে দুদকে হাজির হতে বলা হয়েছে।

এছাড়া শ্বশুর মো. সোলায়মান, দুই চাচা ফরিদ উদ্দিন আহমেদ ও মতিউর রহমান, হারুন অর রশীদের মামা মো. সুমরাজ মিয়া, খালা মোছা. মিনারা বেগম, ব্যবসায়িক অংশীদার মো. আলাউদ্দিন আল সোহেল, চাচাতো ভাই আল রাসেল ও ব্যবসায়িক অংশীদার রাকিব উদ্দিন দেওয়ান রতনকে আগামী ৩ নভেম্বর দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে।

দুদকের পাঠানো নোটিশে বলা হয়, সাবেক ডিবির প্রধানসহ অন্যদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের ডাকা হয়েছে।

গত ১৮ আগস্ট হারুনের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে শুরু করে দুদক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...

রবিউল ইসলাম নয়ন জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রবিউল ইসলাম...

জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণে ই-লার্নিং হবে নতুন দিগন্ত: এলজিইডি প্রধান প্রকৌশলী

রূপালীদেশ ডেস্ক: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় টেকসই ও সহনশীল...

হলুদের বীজের বদলে নগদ টাকা: মহম্মদপুরে কৃষি প্রণোদনায় অনিয়মের অভিযোগ

রূপালীদেশ ডেস্ক:মাগুরার মহম্মদপুর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উন্নত...