Home প্রযুক্তি বিমান বিধ্বস্তে আহতদের চিকিৎসা সহায়তায় আগ্রহী ভারত

বিমান বিধ্বস্তে আহতদের চিকিৎসা সহায়তায় আগ্রহী ভারত

0

উত্তরায় বিমান দুর্ঘটনায় আহতদের ভারতে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য তথ্য চেয়ে বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে ভারতীয় হাইকমিশন। আজ মঙ্গলবার এ চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়, মাইলস্টোনে বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সমবেদনা জানিয়েছেন এবং সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। এরই ধারাবাহিকতায় দুর্ঘটনায় হতাহতদের ভারতে কী ধরনের জরুরি চিকিৎসাসেবা প্রয়োজন, সে বিষয়ে তথ্য চাওয়া হয়েছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ভারতীয় হাইকমিশন সর্বাত্মক সহযোগিতা করবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়। এর আগে গতকাল সোমবার উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দুঃখপ্রকাশ করেন ভার‌তীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মো‌দি। একই স‌ঙ্গে মো‌দি বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ করে সব ধরনের সহায়তার কথা জানান।
ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘ঢাকায় একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত ও দুঃখিত বোধ করছি। যেখানে মৃতদের মধ্যে অনেকেই তরুণ শিক্ষার্থী। পরিবারগুলোর জন্য আমাদের হৃদয় শোকাহত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’
তিনি বলেন, ‘ভারত বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ করছে এবং সম্ভাব্য সব সহায়তা ও সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version