মাদক চোরাকারবারির প্রতিবাদ করায় সাংবাদিক দম্পতির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

Date:

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সীমান্তবর্তী সিন্দুরখান ইউনিয়নে মদ, গাঁজা ও ইয়াবা চোরাকারবারির বিরুদ্ধে প্রতিবাদী ভুমিকা পালন করায় স্থানীয় এক গণমাধ্যমকর্মী ও তার স্ত্রীর বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে হয়রানির করছে একটি প্রভাবশালী মহল এমন অভিযোগ করেছেন গণমাধ্যমকর্মী শেখ জসিম। মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে শ্রীমঙ্গল প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
বক্তব্যে তিনি বলেন, ‘মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের মাজেরগাঁও গ্রামের জনৈক ফ্রান্স প্রবাসী হাফিজুর রহমানের পৃষ্ঠপোষকতায় তার সহযোগীরা দীর্ঘদিন ধরে ভারতীয় অবৈধ মাদক ব্যবসা পরিচালনা করছেন। এলাকায় এমন অভিযোগ উঠায় তিনি (শেখ জসিম) সংবাদ প্রচার করেন। এতে ক্ষুব্ধ হয়ে হাফিজুর রহমান, তার ভাই ইবাবা ব্যবসায়ী জাফর, রাজন ও তাদের সহযোগিতারা গত ২৭ আগস্ট সাংবাদিক স্ত্রী এলাকার ষাঁড়েরগজ স্কুল থেকে বাড়ি ফেরার পথে পথরোধ করে হামলা চালিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। এ ঘটনার পুর্বেও মাদক ব্যবসাীরা হাফিজুর রহমানের নেতৃত্ব তার উপর হামলা করে। স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।’
শেখ জসিম আরো বলেন, ‘স্ত্রীর উপর সন্ত্রাসী হামলায় স্থানীয় চেয়ারম্যান, মেম্বারসহ দুই গ্রামের মুরুব্বিদের কাছে বিচার প্রার্থনা করলে তারা বিচারের জন্য উভয়পক্ষকে ডেকে পাঠান। কিন্তু প্রতিপক্ষরা সেই বিচারে হাজির হয়নি। গ্রাম্য সালিশ বিচার না পেয়ে অপদস্ত ও শ্লীলতাহানির বিরুদ্ধে আমার স্ত্রী বাদী হয়ে হাফিজুর রহমান, তার ভাই জাফর ও কুখ্যাত ইবাবা ব্যবসায়ী রাজনকে আসামী করে গত ১ সেপ্টেম্বর শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। যার নং ৪৮৫। আমার স্ত্রী ১ সেপ্টেম্বর শ্রীমঙ্গল থানা পুলিশের দারস্ত হওয়ার পর দিন ২ সেপ্টেম্বর হাফিজুর রহমান বাদী হয়ে আমার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে মৌলভীবাজার আদালতে একটি মামলা দায়ের করেন। যার নম্বর সি আর ৩৭৩/২৪। একই দিনে হাফিজর রহমানের আরেক সহযোগী রাজন বাদী হয়ে মৌলভীবাজার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে আমি ও আমার স্ত্রীর বিরুদ্ধে পৃথক আরো একটি পিটিশন মামলা দায়ের করে। যার নম্বর ৩২০/পি/২০২৪। একজন মফস্বল সংবাদকর্মী হিসেবে সর্বদা নানা অন্যায়, সামাজিক অবক্ষয় ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ ও সংবাদ প্রকাশ করে যাচ্ছি। আমার এলাকায় উক্ত ফ্রান্স প্রবাসী হাফিজুর রহমানের বাসায় তার ভাইদের মাদক ব্যবসার প্রতিবাদ করার অপরাধে আমার স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টা, একের পর এক মিথ্যা ও হয়রানীমূলক মামলা দিয়ে আমাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে হাফিজুর রহমানের মিথ্যা মামলার অধিকাংশ স্বাক্ষীরা এভিডেভিড করে আদালতে আমার পক্ষে স্বাক্ষ্য দিয়েছেন। হয়তো সত্য একদিন ঠিকই প্রকাশ হবে। আমার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ মিথ্যা প্রমানিত হবে- কিন্তু সমাজিক ভাবে আমার হারানো সম্মান, ভাবমূর্তি কখনো কি ফিরে পাবো?’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...