Home প্রযুক্তি রাঙ্গুনিয়া গার্লস আইডিয়াল স্কুলের (২০২৪-২৬) পরিচালনা কমিটি অনুমোদন 

রাঙ্গুনিয়া গার্লস আইডিয়াল স্কুলের (২০২৪-২৬) পরিচালনা কমিটি অনুমোদন 

0
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় গার্লস আইডিয়াল স্কুলের (২০২৪-২৬) পরিচালনা কমিটি অনুমোদন পেয়েছে।
সোমবার (৩জুন) গার্লস আইডিয়াল স্কুল মিলনায়তনে স্কুলের পরিচালকবৃন্দ, উপদেষ্টা মন্ডলী, প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় সমাজসেবক ও শিক্ষানুরাগীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সবার সম্মতিক্রমে (২০২৪-২৬) এর নতুন কমিটিতে জে.কে গ্রামার স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রকৌশলী কেফায়েত উল্লাহকে সভাপতি ও রাঙ্গুনিয়া গার্লস আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাকালীন সভাপতি অধ‍্যাপক মোহাম্মদ হাছানকে সাধারণ সম্পাদক করে ১১ জন বিশিষ্ট কমিটির অনুমোদন পাই।
নতুন কমিটিতে সহ-সভাপতি পদে কারী মোঃ ইসমাইল, সহ- সাধারণ সম্পাদক মোঃ হাবিবুল্লাহ বাহার, অর্থ সম্পাদক মোঃ সেকান্দার, সাংগঠনিক সম্পাদক মোরশেদ কামাল তালুকদার, শিক্ষা বিষয়ক সম্পাদক জাসেদুল ইসলাম চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ ওবাইদুল্লাহসহ কার্যনির্বাহী সদস্য পদে মোঃ মঈন উদ্দিন মহির, মোঃ আজাদ শাহ ও অধ‍্যাপক মোঃ রহমত উল্লাহ নির্বাচিত হয়েছেন।
অনুষ্ঠানে বিদায়ী কমিটির নবনির্বাচিত কমিটির কাছে বিদায়ী কমিটি দায়িত্ব হস্তান্তর করে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন‍্যান‍্য সদস‍্যবৃন্দ নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানান।
এর আগে গেল শনিবার (১জুন) সকাল ১১ টায় স্কুল মিলনায়তনে কার্যকারী কমিটির নির্ধারিত সময় শেষ করে বিদায়ী কমিটির বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাঙ্গুনিয়া গার্লস আইডিয়াল স্কুলের পরিচালকবৃন্দ ও শিক্ষকগণের উপস্থিতিতে বিদায়ী কমিটির সভাপতি খালেদ মোশাররফের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version