শান্তি-শৃঙ্খলা রক্ষায় ছানি আড়পাড়া গ্রামে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

Date:

ডেস্ক রিপোর্ট:

মাগুরা, ২৭ এপ্রিল ২০২৫

দীর্ঘদিন ধরে চলমান সামাজিক দ্বন্দ্ব ও রাজনৈতিক বিরোধের প্রেক্ষিতে মাগুরা জেলার শালিখা উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের ছানি আড়পাড়া গ্রামে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে আজ রবিবার বিকালে অনুষ্ঠিত হলো বিট পুলিশিং সভা। ছানি আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এ সভায় গ্রামের দুই পক্ষের লোকজন ছাড়াও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওলি মিয়া। তাঁর সাথে ছিলেন তদন্ত অফিসার মিলন কুমার ঘোষ। সভায় ওসি ওলি মিয়া বলেন, “আপনাদের শান্তি ও নিরাপত্তার জন্যই আজকের এই আয়োজন। আপনাদের কাছে আমরা একটি বার্তা পৌঁছে দিতে এসেছি—কেউ যেন কাউকে আঘাত করার বা অশান্তি সৃষ্টির চেষ্টা না করেন। অন্যায় করলে আইনানুগভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “এই এলাকার অধিকাংশ মানুষ কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। তাই নিজেদের উন্নতির জন্য সকলকে শান্তি বজায় রেখে পরিশ্রম করতে হবে। কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তাহলে কঠোর হাতে তা দমন করা হবে।”

সভায় দুই পক্ষের জনগণকে হাত উঁচু করে শপথ পাঠ করানো হয়, যাতে কেউ কোনো ধরণের বিশৃঙ্খলায় জড়িত না হন এবং সবাই শান্তি রক্ষায় সচেষ্ট থাকেন।

গ্রামবাসী এই উদ্যোগকে স্বাগত জানায় এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...