বৈদ্যুতিক ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

Date:

মোঃ নজরুল ইসলাম জাকি : বগুড়ার শেরপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরি করতে গিয়ে অজ্ঞাতপরিচয় (৩৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা সোয়া দুইটার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ইটালি গ্রামের একটি কারখানা থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।
উদ্ধারের সময় অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির পরনে লাল রঙের একটি হাফপ্যান্ট ও লুঙ্গি ছিল। ময়নাতদন্তের জন্য লাশটি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মাছের খাদ্য প্রস্তুতকারীিএকনিজ ফিড মিলস এর নৈশপ্রহরী আবদুল খালেক বলেন, গতকাল রোববার রাতের যেকোনো সময় ওই ব্যক্তি মিলের বিদ্যুৎ–সংযোগের ট্রান্সফরমার রুমে ঢুকে পড়েন। সম্ভবত ট্রান্সফরমারের তামার তার ও ট্রান্সমিটারের যন্ত্রাংশ চুরির উদ্দেশ্যে গিয়ে ঘটনাস্থলে নিহত হয়েছেন। মিলটিতে বিদ্যুৎ–সংযোগ থাকলেও মিলটি এখনো চালু হয়নি।

ঘটনাস্থলে বৈদ্যুতিক তার কাটার একটি সরঞ্জাম পাওয়ার কথা জানিয়ে শেরপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) রকিব হোসেন বলেন, বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে ওই ব্যক্তির শরীরের বিভিন্ন জায়গা পুড়ে গেছে। তাঁর ফিঙ্গার প্রিন্ট দিয়ে একটি পরিচয় পাওয়া গেছে। পরিবারের সঙ্গে কথা বলে নিশ্চিত করা হবে। এ ব্যাপারে পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, নিহত ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...