মায়ানমারের রাখাইন রাজ্যে অবৈধভাবে পাচারকালে প্রায় ৮ লক্ষ টাকা মূল্যের ২৯১ বস্তা ইউরিয়া সার ও ৯ হাজার ৭২ পিছ রয়েল টাইগার (এনার্জি ড্রিংক্স) সহ ৬ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড

Date:

তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ মে  ২০২৫ তারিখ শুক্রবার দুপুর ১টায় কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার কর্তৃক কক্সবাজারের নাজিরারটেক সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দিলে বোটটি কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সংকেত অমান্য করে দ্রুত গতিতে গভীর সমুদ্রের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে আভিযানিক দল কর্তৃক ঘণ্টা ব্যাপী ধাওয়া করে বোটটিকে আটক করা হয় এবং তল্লাশি করে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মায়ানমারের রাখাইন রাজ্যে পাচারকালে ৭ লক্ষ ৮১ হাজার ৪১০ টাকা মূল্যের ২৯১ বস্তা ইউরিয়া সার ও ৯ হাজার ৭২ পিছ রয়েল টাইগারসহ ৬ জন পাচারকারীকে আটক করা হয়। আটককৃতরা সকলেই কক্সবাজারের মহেশখালীর বাসিন্দা।

পরবর্তীতে জব্দকৃত সার ও এনার্জি ড্রিংক্স কক্সবাজার কাস্টমস এবং আটককৃত পাচারকারী ও পাচার কাজে ব্যবহৃত বোট কক্সবাজার মডেল থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও চোরাচালান রোধ অনেকাংশে উন্নত হয়েছে। চোরাচালান রোধকল্পে কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_img

Popular

More like this
Related

আধুনিকতা, আভিজাত্য ও নিরাপদ আবাসনের প্রতিশ্রুতিতে মাহিম বিল্ডার্সের নতুন যাত্রা

ঢাকা ৫ সেপ্টেম্বর ২০২৬: শোয়েব জামান, বিশেষ সংবাদদাতা: রাজধানীর বসুন্ধরা...

আবাসিক গ্যাসের সিস্টেম লসের আড়ালে হাজার কোটি টাকার রাজস্ব হরিলুট

মোঃ আক্তারুজ্জামান মল্লিক: আনুমানিক ২০১০–২০১২ সাল থেকে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী,...

রাজধানীতে আ ফ ম আবদুল আজিজ ও ফেরদৌসী মজুমদারের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

আ ফ ম আবদুল আজিজের ‘দৈনন্দিন ন্যূনতম ইবাদত’ ও...

নুরে আলম সিদ্দিকী সোহাগ জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক

রূপালীদেশ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে নুরে আলম...