Home সারাদেশ অপারেশন ডেভিল হান্ট দুমকিতে গ্রেফতার -১

অপারেশন ডেভিল হান্ট দুমকিতে গ্রেফতার -১

0

মোঃ কামাল হোসেন,পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে  অপারেশন ডেভিল হান্ট এর আওতায়  অভিযান চালিয়ে দুমকিতে ছাত্রলীগের যুগ্মসম্পাদক ইমন হাওলাদার (২৫) কে গ্রেফতার করেছে দুমকি থানা পুলিশ।
মঙ্গলবার (১১ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের তালতলীর হাট এলাকা থেকে সাদা পোশাকে টহলরত পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
শ্রীরামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চরবয়েড়া গ্রামের রফিকুল ইসলাম হাওলাদারের ছেলে ইমন হাওলাদার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুমকি উপজেলা শাখার যুগ্ম সম্পাদক। বিএনপির দলীয় কার্যালয় ভাংচুরের মামলায় ইমনকে কোর্টে সোপর্দ্দ করা হয়েছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন এ তথ্য নিশ্চিৎ করে বলেন, অভিযান চলমান রয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version