Home জাতীয় আমরা আমাদের জায়গা থেকে নতুন দল গঠন করেছি: সরাজিস আলম

আমরা আমাদের জায়গা থেকে নতুন দল গঠন করেছি: সরাজিস আলম

0

পঞ্চগড় প্রতিনিধি:- জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমরা তরুণ প্রজন্ম একসাথে হয়ে যারা এই গণঅভ্যুত্থান ঘটিয়েছি। পরবর্তী যারা বাংলাদেশের রাজনীতি করতে ইচ্ছুক- আমরা সে জায়গা থেকে নতুন দল জাতীয় নাগরিক পার্টি গঠন করেছি।

বুধবার (২৬ মার্চ) বিকেলে তার নিজ এলাকা পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, প্রত্যেকটি গ্রাম-গঞ্জ, ইউনিয়ন এবং উপজেলায় নতুন দল এনসিপির পক্ষ থেকে গিয়ে মানুষের সাথে কাজ করতে চাই। কারণ আমরা যারা জনপ্রতিনিধি হতে চাই। তারা মাঠ পর্যায়ে গিয়ে দেখলে আসল বিষয়টা বুঝতে পারবো। মানুষ কিভাবে আছে বা তারা কি চায়।

পথসভায় সারজিস আলম বলেন, এনসিপির পক্ষ থেকে পুরো বাংলাদেশে আমরা যারা রয়েছি, তারা সকল মানুষের সাথে কাজ করতে চাই। সে বিষয়গুলো মাঠে গিয়ে তুলে ধরছি। কারণ খুব স্বাভাবিকভাবেই গ্রামেগঞ্জে আমার পার্টির নাম ও মার্কার নাম জানা দরকার। আমি কি কাজ করতে চাই। আমার মন-মানসিকতা কেমন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, আমি খালি নির্বাচনের সময় আছি, নাকি অন্য সময় আছি, না জনগণের দরকার তখন আছি। এই জিনিসগুলো নিয়ে আমরা সাধারণ মানুষের সাথে মতবিনিময় ও জনসংযোগ করছি। এভাবে আমরা আমাদের দলের পক্ষ থেকে মাঠ পর্যায়ে গিয়ে মানুষের সাথে মিশবো, মানুষের ব্যথা শুনবো। সে অনুযায়ী কাজ করব।

এদিকে বুধবার দিনভর জনসংযোগ শেষে সারজিস আলম ফেসবুকে তার ভেরিফায়েড পেজে এ সংক্রান্ত ছবিসহ একটি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, নতুন এই পথ চলার বাঁকে বাঁকে আমরা অভিজ্ঞতা অর্জন করব। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে চলবো। আমাদের এই যাত্রা অসীমের অন্তে। জাতীয় নাগরিক পার্টির বাংলাদেশকে নিয়ে দেখা স্বপ্নগুলো নিয়ে গ্রামগঞ্জ ,হাটবাজার থেকে শুরু করে প্রতিটি বাড়ির দরজায় আমরা উপস্থিত হব শীঘ্রই।।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version