Home সারাদেশ ইবিতে কক্ষ বরাদ্দের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

ইবিতে কক্ষ বরাদ্দের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

0

মোঃ মিনহাজুর রহমান মাহিম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তাদের বরাদ্দকৃত কক্ষ বুঝিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন করেছেন। শনিবার (১ ফেব্রুয়ারি) প্রশাসন ভবনের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করেন। আন্দোলনের সময় শিক্ষার্থীরা “আমাদের দাবি মানতে হবে, প্রশাসনের তালবাহানা মানি না, মানব না” ইত্যাদি স্লোগান দেন। জানা গেছে, ৮ অক্টোবর ২০২৪ সালে কলা অনুষদের ডিন প্রফেসর ড. মো. এমতাজ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, অনুষদ ভবনের ৩০১, ৩০২, ৩৩৭, ৩৩৭(ক), ৩৩৮, ৩৩৯, ৩৪০, ৩৪২, ৩৪৩ ও ৩৪৪ নম্বর কক্ষ শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগকে বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া, ফোকলোর স্টাডিজ বিভাগের পূর্বে ব্যবহৃত কক্ষগুলোকেও এই বিভাগের অধীনে আনার কথা উল্লেখ করা হয়। তবে বরাদ্দ বিজ্ঞপ্তি প্রকাশের তিন মাসেরও বেশি সময় অতিবাহিত হলেও শিক্ষার্থীরা এখনও কক্ষ বুঝে পাননি। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, প্রক্টর স্যার ও চেয়ারম্যান স্যার আশ্বাস দিলেও এতদিনেও সমাধান হয়নি। তাই আজকের মধ্যেই আমরা কক্ষ বুঝে নিতে চাই, অন্যথায় কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবো। এ বিষয়ে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ. এস. এম. সরফারায নাওয়াজ বলেন, সকল বিষয় একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। এই সমস্যার সমাধানে কিছুটা সময় প্রয়োজন, তবে চার-পাঁচ দিনের মধ্যেই এটি সমাধান হয়ে যা

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version