Home সারাদেশ ইবিতে প্রক্টর ও শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের মিছিল

ইবিতে প্রক্টর ও শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের মিছিল

0

মোঃ মিনহাজুর রহমান মাহিম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রক্টর ও শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী মুবাশ্বির আমিন বলেন, “গতকালের ঘটনা মীমাংসার পরেও এই হামলা হয়েছে, যা প্রমাণ করে এটি পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার চেষ্টা। আমরা এই হামলার সুষ্ঠু বিচার চাই এবং দোষীদের বহিষ্কার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।”

আরেক আন্দোলনকারী শিক্ষার্থী শাহ ফরিদ বলেন, “আমাদের শিক্ষকমণ্ডলী গতকালের ঘটনার সমাধান করেছিলেন। কিন্তু সমাধানের পরেও শিক্ষকদের ওপর হামলা হয়েছে, যা কারও ইন্ধনে ঘটেছে। আমরা এর সুষ্ঠু তদন্ত চাই এবং ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানাই।”

উল্লেখ্য, শনিবার (১ ফেব্রুয়ারি) মধ্যরাতে বাসে সিট নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামানসহ অন্তত পাঁচজন শিক্ষক ও শিক্ষার্থী আহত হন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version